Showing posts with label saradah scam. Show all posts
Showing posts with label saradah scam. Show all posts

Saturday, November 22, 2014

সারদা তদন্ত - ক্রমেই মাথার দিকে এগোচ্ছে সিবিআই


১ কুণাল ২ টুম্পাই ৩...

ক্রমেই মাথার দিকে এগোচ্ছে সিবিআই

নিজস্ব সংবাদদাতা (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

কলকাতা, ২২ নভেম্বর, ২০১৪



1

চার মুখ...। ব্যারাকপুরে পুলিশ ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে মদন মিত্র। গ্রেফতারের পর সৃঞ্জয় বসু (টুম্পাই)। ব্যাঙ্কশাল কোর্টে কুণাল ঘোষ। ছবি: সুদীপ আচার্য, শুভাশিস ভট্টাচার্য, শৌভিক দে এবং স্বাতী চক্রবর্তী।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়সড় ধাক্কা দিয়ে সারদা কেলেঙ্কারিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু ওরফে টুম্পাইকে গ্রেফতার করল সিবিআই। সৃঞ্জয় একটি বাংলা দৈনিক সংবাদপত্রের পাশাপাশি তৃণমূলের মুখপত্রেরও সম্পাদক। শুক্রবার টানা ছ’ঘণ্টা জেরার পরে তাঁকে গ্রেফতার করা হয়।
সৃঞ্জয়ের দু’টি ব্যক্তিগত এবং তাঁর সম্পাদিত বাংলা দৈনিকটির দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও এ দিন সিল করে দেওয়া হয়েছে। দিনভর সিজিও কমপ্লেক্সের দফতরে জেরা করার পরে রাতে সৃঞ্জয়কে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়। আজ, শনিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হবে বলে সিবিআই সূত্রে খবর।
সৃঞ্জয় দ্বিতীয় তৃণমূল সাংসদ, যিনি সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন। এর আগে কুণাল ঘোষকে গ্রেফতার করে রাজ্যের গড়া বিশেষ তদন্তকারী দল (সিট)। সিবিআই-ও তাঁকে হেফাজতে নিয়েছিল। একটি মামলায় তাঁকে চার্জশিটও দিয়েছে সিবিআই।
এ দিন গ্রেফতার হওয়া সৃঞ্জয়ের বিরুদ্ধে সারদা কর্তা সুদীপ্ত সেনকে চাপ দিয়ে টাকা আদায় করার অভিযোগ উঠেছে। গত বছর এপ্রিলে কলকাতা ছেড়ে উধাও হওয়ার আগে সুদীপ্ত সিবিআই-কে লেখা চিঠিতে অভিযোগ করেছিলেন, সারদার হাতে থাকা বৈদ্যুতিন চ্যানেলকে সাহায্য করার ব্যাপারে সৃঞ্জয়ের সংবাদপত্রের সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৬০ লক্ষ টাকা করে মোট ২০ কোটি টাকা তিনি সৃঞ্জয়কে দিয়েছিলেন। সুদীপ্তর অভিযোগ ছিল, “আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল, এই চুক্তির ফলে আমি নির্বিঘ্নে ব্যবসা চালাতে পারব। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারব। সৃঞ্জয় এ-ও দাবি করেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠ।”
সিবিআইয়ের মুখপাত্র কাঞ্চন প্রসাদ এ দিন দিল্লিতে জানান, সারদা রিয়েলটি মামলায় সৃঞ্জয় বসুর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, টাকা নয়ছয় এবং বেআইনি ভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেই সৃঞ্জয়-সহ তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একাধিক নেতার দিকে অভিযোগের আঙুল ওঠে। সেই তালিকায় ছিলেন কুণাল ঘোষ, মদন মিত্র, মুকুল রায় এমনকী মমতা নিজেও! যার জবাব দিতে গিয়ে ২০১৩ সালের ৩ মে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলীয় এক সভায় মমতা বলেছিলেন, “কুণাল চোর! মদন চোর! টুম্পাই (সৃঞ্জয়ের ডাকনাম) চোর! মুকুল চোর! আমি চোর!” এই তালিকার মধ্যে এই নিয়ে দু’জন গ্রেফতার হলেন। সিবিআইয়ের কাছ থেকে ডাক পেয়েছেন আরও এক জন মন্ত্রী মদন মিত্র।
এ দিনের ঘটনার পর বিরোধীরা মনে করছেন, সুপ্রিম কোর্ট সিবিআই-কে যে দায়িত্ব দিয়েছিল, অর্থাৎ সারদা কেলেঙ্কারিতে জড়িত প্রভাবশালীদের চিহ্নিত করা, সেই কাজে ক্রমেই এগিয়ে চলেছে তারা। ‘কান টানতে টানতেই মাথা আসবে’ মন্তব্য রাজ্যের এক বিরোধী নেতার।
মমতা গোড়ায় কুণালের পাশে দাঁড়ালেও পরে তাঁকে ত্যাগ করেন। নেত্রীর সততা নিয়ে প্রশ্ন তোলার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। কুণালকেই সারদা-কাণ্ডে অন্যতম দোষী হিসেবে চিহ্নিত করতে শুরু করেন তৃণমূল নেতারা। একই ভাবে তৃণমূলের সহ-সভাপতি তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রজত মজুমদারকে সিবিআই গ্রেফতার করার পরে দল তাঁকে এক রকম অস্বীকার করে! সম্প্রতি নিজের বাড়িতে এক দলীয় কর্মিসভায় ফের মদন-মুকুলের পাশে দাঁড়ালেও সৃঞ্জয়ের নাম উচ্চারণ করেননি মমতা।
এ দিন সৃঞ্জয়ের গ্রেফতারের পরেও কোনও মন্তব্য করেননি তিনি। তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন অবশ্য বলেন, “আগের সরকার রাজনৈতিক ফায়দা তুলতে সিবিআই-কে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। এখন বিজেপি তারই পুনরাবৃত্তি করছে!” তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সিবিআইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। দিল্লির এক পরামর্শদাতা সিবিআইয়েরও পরামর্শদাতা হয়েছেন। মানুষকে সঙ্গে নিয়েই তৃণমূল এর মোকাবিলা করবে।” নেতাজি ইন্ডোরে কলকাতা-সহ তিন জেলার দলীয় কর্মীদের নিয়ে আজ, শনিবারের সম্মেলন থেকে তৃণমূল নেত্রীই সারদা-মোকাবিলার বার্তা দেবেন বলে পার্থবাবু জানান। 
এ দিন কল্যাণীতে দলীয় সভায় তার মুখবন্ধও করেছেন মমতা। সেই সভা যখন হয়, তখনও সৃঞ্জয়ের গ্রেফতারির খবর আসেনি। মমতা বলেন, “সারদার কাছে মানুষ টাকা পাচ্ছে না, তার বিচার সিবিআই করুক।
কিন্তু ইদানীং দেখছি, সারদাকে কে প্রতারিত করেছে, তাদের নিয়ে মামলা চলছে। কে টিভি চ্যানেলে গিয়েছিল, কোন পুজোয় কী হয়েছিল, এটা তোমার এক্তিয়ার?”
স্বাভাবিক ভাবেই এর পাল্টা বলেছেন রাজ্যের বিরোধী নেতারা। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ বলেন, “সৃঞ্জয় বসু তৃণমূলের বড় নেতা এবং তিনি সারদা কেলেঙ্কারি সম্পর্কে অনেক কিছু জানেন। অন্যদের পাশাপাশি এ বারে তৃণমূলের দ্বিতীয় সাংসদ গ্রেফতার হলেন। মমতা বলেছিলেন, তিনি ইস্তফা দেবেন। এ বার তো অন্তত তাঁর পদত্যাগপত্র লেখার কাজটি শুরু করা উচিত!” বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ এ দিন ছিলেন দিল্লিতে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী এ বারে কী বলবেন? তিনি যে পাঁচ জন ‘চোর’ কি না বলে সংশয় প্রকাশ করেছিলেন, তার মধ্যে দু’জন এখন জেলখানায়। আর এক জনও কার্যত জেলখানাতেই, কিন্তু বসে রয়েছেন হাসপাতালে! বাকি রইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়।”
সুর চড়িয়েছে সিপিএমও। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের কটাক্ষ, “প্রথম ব্যক্তি এখন জেলে। দ্বিতীয় ব্যক্তিও গ্রেফতার হলেন। তৃতীয় ব্যক্তি সিবিআই গ্রেফতার এড়াতে বেলভিউ থেকে সরকারি হাসপাতালের প্রহরায়। বাকি দু’জনের অপেক্ষায় আছি!” প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, “রাজনৈতিক সততা থাকলে সারদা তদন্ত শেষ হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।” 
শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সিবিআই দফতরে ঢোকেন সৃঞ্জয়বাবু। এর আগেও তিন-তিন বার তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। এ দিন ঢোকার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। আমি দেশের নাগরিক হিসেবে এখানে এসেছি।” আপনি কি চিন্তিত? উত্তরে সাংসদ বলেন, “আমি তো কোনও ভুল করিনি। চিন্তা কেন হবে?” আপনার খবরের কাগজ এবং সুদীপ্ত সেনের সঙ্গে চুক্তির বিষয়ে জানতেই কি আপনাকে ডাকা হয়েছে? সৃঞ্জয়বাবু বলেন, “সবই তো সূত্র মারফত জানতে পারছেন বলে লিখে দিচ্ছেন। এটাও লিখে দিন।” রাতে সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময়ে অবশ্য আর কোনও মন্তব্য করেননি তিনি।
এ দিন সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূলের আরও এক প্রাক্তন সাংসদ সোমেন মিত্রকে। এখন তিনি কংগ্রেসে। সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, “আমি অবাক! ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য হিসেবে আমি একবার সেবি-কে চিঠি লিখেছিলাম। সে বিষয়েই আমার কাছে জানতে চাওয়া হয়েছে।” সিবিআই সূত্রে খবর, ইস্টবেঙ্গলের এক কর্মকর্তা দেবব্রত সরকার সুদীপ্ত-র সঙ্গে সেবি অফিসারদের যোগাযোগ রক্ষা করতেন বলে তদন্তে সিবিআই জানতে পেরেছে। দেবব্রতকে গ্রেফতারও করেছে তারা। সেই ক্লাবেরই সদস্য হিসেবে সোমেনবাবু সেবি-কে কেন চিঠি দিয়েছিলেন, তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।
এ দিন সাড়ে দশটায় সিবিআই দফতরে ঢোকেন রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়। বেরিয়ে যান সাড়ে বারোটা নাগাদ। তিনি বলেন, “কিছু তথ্য দিতে এসেছিলাম। ল্যান্ডমার্ক সিমেন্ট কারখানা ও কিছু জমি সংক্রান্ত যা যা জানতে চাওয়া হয়েছে, তাও জানিয়েছি। আরও কিছু তথ্য সিবিআই আমার কাছ থেকে চেয়েছে। আমি তা পাঠিয়ে দেব।”

আরও - 
সারদা তদন্তে জালিয়াত তৃণমূলী 'চিত্রকর' শুভাপ্রসন্নর মিথ্যে তথ্য! 

রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, মমতার মতো, রাজ্যের এত বড় ক্ষতি আর কেহ কখনও করেন নি

Saturday, October 25, 2014

Bengal Govt winds up Shyamal Sen commission



সেন কমিশনে তালা, অথৈ জলে আমানতকারীরা, সরকারকেই দুষলেন শ্যামল সেন

Last Updated: Friday, October 24, 2014 - 20:51


সেন কমিশনে তালা, অথৈ জলে আমানতকারীরা, সরকারকেই দুষলেন শ্যামল সেন
কলকাতা: সারদার সব আমানতকারীর টাকা ফেরত দেওয়ার আগেই বন্ধ  হয়ে গেল সেন কমিশন। এ জন্য, সরকারের দিকেই আঙুল তুললেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন। রাজ্যকে দেওয়া রিপোর্টে তাঁর স্পষ্ট বক্তব্য, সরকার আদালতে গিয়ে ইডি-র বাজেয়াপ্ত করা সম্পত্তি
নিজের হেফাজতে নিতে পারত। সেই সম্পত্তি বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যেত। কেন শ্যামল সেন কমিশন তৈরি করেছিল রাজ্য সরকার? লক্ষ্য ছিল তিনটি।
সারদার আমানতকারীদের ক্ষতিপূরণ দেবে কমিশন। কমিশন সারদা-কাণ্ডে দোষীদের চিহ্নিত করবে। সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির ব্যবস্থাও করবে সেন কমিশন।
গত দেড় বছরে কী করেছে সেন কমিশন?
ক্ষতিপূরণ চেয়ে জমা পড়ে প্রায় আঠারো লক্ষ আবেদন।

পাঁচ লক্ষ আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হয়েছে।
গত দেড় বছরে কমিশনকে দুশো ছিয়াশি কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকার।
ক্ষতিপূরণ দিতে কমিশনের খরচ হয়েছে ২৫১ কোটি ২২ লক্ষ টাকা।  
অর্থ দফতর টাকা না দেওয়ায় সেন কমিশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র দফতর। সরকারকে চারশো পাতার একটি রিপোর্ট দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন। রিপোর্টে তিনি বলেছেন ''কমিশনের হাতে অর্থলগ্নি সংস্থাগুলির কয়েকটি সম্পত্তি রয়েছে। ইডি যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, রাজ্য আদালতে গিয়ে তা নিজেদের হেফাজতে নিতে পারে। সেই সম্পত্তি বিক্রি করেই টাকা ফেরানো সম্ভব।''
বিচারপতি শ্যামল সেনের বক্তব্য অনুযায়ী, কোষাগার থেকে অতিরিক্ত টাকা খরচ না করেই আরও অনেক প্রতারিতদের টাকা মেটাতে পারত সরকার।
কমিশন বন্ধ করে দেওয়া নিয়েও শ্যামল সেনের রিপোর্টে রয়েছে আক্ষেপের সুর। তিনি বলেছেন, ''রাজ্যের উচিত ছিল আগেই আদালতে যাওয়া। তা হলে মাঝপথে কমিশন গোটাতে হতো না। আশা ছিল, ক্ষতিপূরণের জন্য সরকারের কাছ থেকে আরও অর্থ পাওয়া যাবে।''
শ্যামল সেন কমিশন আচমকা বন্ধ হয়ে যাওয়ায় অথৈ জলে চিটফান্ডের প্রতারিত আমানতকারীরা। তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব বলে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন তাঁর রিপোর্টে জানিয়েছেন।


***********

সম্পাদকীয় ২ (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

তবু ভাল

২৫ অক্টোবর, ২০১৪, ০০:০৫:১৩



সদ্য-বিলুপ্ত শ্যামল সেন কমিশন সম্বন্ধে যত কথা বলিবার, তাহার সবটুকু নেতিবাচক নহে। এই কমিশনের অন্তত একটি ইতিবাচক দিক আছে। তাহা হইল, কমিশনটি আর নাই। এমন অপ্রয়োজনীয়, অনৈতিক, অস্বচ্ছ এবং বিপজ্জনক একটি কমিশন যে তৈরি হইয়াছিল, এবং এত দিন টিকিয়া ছিল, তাহা পশ্চিমবঙ্গের পক্ষে অতি দুর্ভাগ্যের। বহু বিলম্বে হইলেও সরকার কমিশনটির ঝাঁপ ফেলিয়াছে, তাহাই বাঁচোয়া। সারদা বা অন্য কোনও ভুঁইফোড় আর্থিক সংস্থায় যাঁহারা টাকা খোয়াইয়াছেন, তাঁহাদের দুর্ভাগ্যের দায় সরকারের নহে। তাঁহাদের অনেকেই দরিদ্র হইলেও নহে। তাঁহারা তৃণমূল কংগ্রেসের বর্তমান বা ভবিষ্যৎ ভোটার হইলেও নহে। এমন জালিয়াত আর্থিক সংস্থার বাড়বাড়ন্ত রোধ করা সরকারের কাজ ছিল। সরকার তাহাতে ব্যর্থ। পক্ষান্তরে, এই সন্দেহ ক্রমশই বাড়িতেছে যে, সেই সংস্থাগুলির ফুলিয়া ফাঁপিয়া উঠায় শাসক দলের প্রত্যক্ষ ভূমিকা ছিল। কিন্তু রাজকোষের টাকা খরচ করিয়া সেই পাপের প্রায়শ্চিত্ত করা চলে না। কোনও বেসরকারি সংস্থা এবং কিছু ব্যক্তির মধ্যে হওয়া চুক্তির ব্যর্থতার দায়ভার সরকারের উপর বর্তায় না। মুখ্যমন্ত্রী অনৈতিক ভাবে করদাতার উপর সেই বোঝা চাপাইয়াছেন। প্রসঙ্গত, তাঁহাকে স্মরণ করাইয়া দেওয়া যাউক, সিবিআই এই কেলেঙ্কারির তদন্ত করিতেছে। আমানতকারীদের টাকা ফিরাইবার দায় তাহাদের নাই। কাজেই, ‘এই বার সিবিআই টাকা ফেরত দিক’ মর্মে রাজনীতিটি, পশ্চিমবঙ্গের মানেও, বড় কাঁচা।
কমিশনে প্রায় সতেরো লক্ষ আবেদন জমা পড়িয়াছিল। তাহার এক-তৃতীয়াংশেরও কম মানুষ ক্ষতিপূরণ পাইয়াছেন। কমিশনের প্রধানই স্বীকার করিয়াছেন, বহু আবেদনপত্র এখনও বস্তাবন্দি পড়িয়া আছে। তাহা হইলে কীসের ভিত্তিতে ক্ষতিপূরণ-প্রাপকদের বাছিয়া লওয়া হইল? জানিবার উপায় নাই। এই অস্বচ্ছতাই সন্দেহের জন্ম দেয়। কেহ অনুমান করিতেই পারেন, ক্ষতিপূরণ পাইবার যোগ্যতা রাজনৈতিক আনুগত্যের অঙ্কে স্থির হইয়াছে। অনুমানটি মিথ্যা, এমন দাবি করিবার কোনও উপায় কমিশনের নাই। তাঁহারাই সেই উপায় রাখেন নাই। এক্ষণে একটি প্রশ্ন উঠিতে পারে। এই কমিশন যে সোজা পথে চলিবে না, তাহা ভূতপূর্ব বিচারপতি শ্যামল সেন মহাশয়ের অনুমানের অতীত ছিল, এ কথা মানিয়া লওয়া মুশকিল। এমন একটি অনৈতিক, অস্বচ্ছ কমিশনের প্রধান হইতে তিনি সম্মত হইয়াছিলেন কেন?
কমিশন যে সকল আবেদনকারীকেই টাকা ফিরাইয়া দিতে পারে নাই, তাহা সুসংবাদ। কেবল রাজকোষের পক্ষে নহে, রাজ্যের ভবিষ্যতের পক্ষেও। সারদা-কাণ্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরাইয়া দেওয়ার খেলাটির সর্বাপেক্ষা বিপজ্জনক দিক ছিল, তাহা মানুষকে আরও বেপরোয়া করিয়া তুলিত। মানুষ জানিতেন, ঝুঁকির আমানতে টাকা রাখিয়া ঠকিলেও ভয় নাই— রাজ্য সরকার রক্ষাকর্তার ভূমিকা লইবে। ফলে, এই ধরনের ঝুঁকির আকর্ষণ বাড়িত, সুতরাং বিপদও। পরিণামবাদী দৃষ্টিভঙ্গিতে দেখিলে এই ‘মরাল হ্যাজার্ড’ তৈরি করাই সেন কমিশনের বৃহত্তম কুপ্রভাব। সকলে টাকা না পাওয়ায় তবুও ভবিষ্যৎ সম্পর্কে একটি অনিশ্চয়তা রহিল। যাঁহারা টাকা পাইলেন না, তাঁহাদের প্রতি কোনও অন্যায় হয় নাই। বরং, যাঁহারা পাইয়াছেন, তাঁহাদের প্রাপ্তি অন্যায়। কিছু মানুষ অন্যায় সুবিধা পাইয়াছেন বলিয়া সকলকেই তাহা দিতে হইবে, এমন দাবি বুঝি এই রাজ্যেই সম্ভব।

************

*******************


Another name of CORRUPTION is Mamta - Lake Mall lease contract violated to give aide, financial benefit 

Sunday, October 19, 2014

Fraud, hypocrite 'painter' made huge wealth duped Public money


প্রবন্ধ ২

কাকস্য পরিবেদনা

১৯ অক্টোবর, ২০১৪

3
চারিদিকে শুধু শয়তান আর নির্বোধ! নইলে আমার বাড়ির ঠিকানা খুঁজলে লোকে বলে, কাককে জিজ্ঞেস করে নিন! আরে, গাদা গাদা কাক এঁকেছি কি সাধে! এই ইতর সমাজে আর আঁকার মতো আছে কী? তোরা প্রতিভার কদর করিস না, ঋষিপ্রতিম দাড়ি প্লাস শিশু ভোলানাথ মার্কা হাসি দেখে পায়ে লুটিয়ে পড়িস না, দৃপ্ত বক্তিমে শুনে ফুসফুসিয়ে হাসিস, তোরা মানুষ? সব ছাগল, আর শিম্পাঞ্জি। একটা সিরিজে এঁকেওছি ব্যাটাদের, নিজেদের মুখ একটু ভুরু কুঁচকে দেখলে চিনতেও পারবে, গোরিলার গালের মধ্যে থেকে, বেবুনের ঠোঁটের মধ্যে থেকে, মহা-আয়নার মতো তাকিয়ে আছে। অবশ্য এত বুদ্ধি থাকলে তো হয়েই যেত। আমাকে, আমার ক্যানভাসকে, একর একর জমি ব্যেপে গড়া আমার বিশাল শিল্প-ঘনঘটাকে, উঠতেবসতে পেন্নাম ঠুকত। তার বদলে এরা শিখেছে শুধু খ্যা খ্যা করে হাসি, অন্য লোকের দুর্দশায় আর অপমানে ন্যাজ দুলিয়ে ফুর্তিলাফ, বিচারবুদ্ধি কিস্যু না কাজে লাগিয়ে উচ্চণ্ড আমোদে ‘হোলি হ্যায়’ মর্মে কাদা ছোড়া। গা কনস্ট্যান্ট রি-রি করে। তাই এদের ছেড়ে, এই শহরের সত্যিকারের মহান যারা, যারা অন্যের নোংরা সাফ করে, কাউকে ঘাঁটায় না, লীলায়িত কালোকৃষ্ণ ঘাড় বেঁকিয়ে বারান্দায় বসে গোয়েন্দা-জরিপ লাগায়, আর বখেড়া বুঝলেই ডানা ফড়ফড়িয়ে উড়ে যায় নিজস্ব নির্জন মগডালে, সেই পাতি ও দাঁড়গণেরই শোয়া-বসা এঁকে আর স্টাডি করে কাল কাটিয়েছি।
কাল হল আমার নিজেকে সেই বায়স-বিলাসের বাইরে ছড়িয়ে দিতে চাওয়া। বিরাটতার কোনও তাত্‌পর্য আছে এই কুয়োর ব্যাঙদের দরবারে? ভাবলাম, এমন শিল্পসংগ্রহ দেখাব, গেঁয়োগুলোর চোখ তৈরি হবে, একটা আন্তর্জাতিক কাণ্ডাকাণ্ডর দিকে দীক্ষাটা গড়িয়ে যাবে। মাথার ঘাম পায়ে ফেলে বচ্ছর বচ্ছর ছোটাছুটি শেষে বন্দোবস্ত করলাম। তা মর্কটগুলো বলে কী, কোন ধ্যাধ্ধেড়ে গোবিন্দপুরে আর্টব্যবস্থা পাকিয়েছেন দাদা, সাড়ে ছ’টা বেজে গেলে বাস পাব না! আরে, আমি কি কন্ডাক্টর? তোকে পিকাসো চেনাব না দৌড়ে বাস ধরে দেব? তার পর এখন আবার পেছনে লেগেছে, অ্যাত্ত পেল্লায় যজ্ঞ করার পয়সা এল কোত্থেকে? আরে, সে সব নীরস বিরক্তিকর খুঁটিনাটি নিয়ে টান মারিস কেন? এন্ড-রেজাল্টটা দ্যাখ! একটা বাচ্চা গাবদাগোবদা দেখলে তাকে গাল টিপে ছুঙ্কুমুঙ্কু বলে আদর করবি, না কোন পয়সায় দুধ-ঘি খেয়ে বাছা এমন তন্দুরস্ত হল তাই নিয়ে প্যাচাল পাড়বি?
কেউ কেউ টিটকিরি মেরে সুপার-গেছোদাদা অবধি বলছে! আমার টিকি ধরতে গেলে নাকি প্রথমে দেখতে হবে আমি কোন কোন কোম্পানির বোর্ডে আছি, তার পর দেখতে হবে আমি কোন কোন কোম্পানির বোর্ডে নেই, তার পর দেখতে হবে কোন কোম্পানির বোর্ডে নেই কিন্তু নিজ বাড়ির ঠিকানাটা কেন কে জানে দিয়ে রেখেছি, তার পর দেখতে হবে কোন কোম্পানি থেকে ইস্তফা দিয়েছি কিন্তু কেন কে জানে আমার নাম রয়ে গেছে, তার পর দেখতে হবে ছ’কোটি পেয়েছি না চোদ্দো কোটি, তার পর দেখতে হবে তার কতটা নিজে নিয়েছি কতটা কাকদের দিয়েছি, কত বার বলেছি ভাত ছড়ালে কাকের অভাব হয় না কত বার বলেছি কাক চাইলেই ভাত দিতে যাব কেন, শেষে অবশ্যই দেখতে হবে দিদি কী বলছেন। উত্তর দিতেও ঘেন্না হয়। আমার স্ট্যান্ডার্ডের শিল্পী বিদেশে জন্মালে মাথায় তুলে নেত্য করত, বেয়াড়া প্রশ্ন করার ভাবনা অবধি মনে এলে হেঁচকি তুলে জিভ কাটত। আর এখানে, যাকে পাচ্ছে তুলে এনে অপদস্থ করছে। আসলে বেসিক শিক্ষা না থাকলে এই হয়। যে সরকার সত্যিকারের শিক্ষিত আবহাওয়া আনছিল, তাকে সব ভেস্টেড ইন্টারেস্টওলা কোংগুলো লাগাতার গালাগাল দিয়ে টায়ার ফুটো করে দিল, এখন ফ্যাশন হয়ে গেল মহান ভিআইপিদের তুলে এনে জেরা। আর শকুন-মিডিয়া তো আছেই, পাঁকে পড়া হাতিদের ছিন্ন ইগোগুলোর টুকরোটাকরা দিয়ে মোচ্ছব লাগাচ্ছে।
এমন আস্পদ্দা, জিজ্ঞেস করে, দিদির ছবি কি অত কোটি টাকায় বিক্কিরি হওয়া উচিত? আরে, শিল্পে আবার উচিত-অনুচিত কী? শিল্প তো আপেক্ষিক রে ব্যাটা। দিদির ছবি ভাল না খারাপ, আজ থেকে সাড়ে তিনশো বছর পরে এই ছবির  এক একটা আঁচড় দোহন করে ক্রিটিকরা অমৃতানন্দে ডিগবাজি খাবে কি না, হলফ করে কেউ বলতে পারবে? কেউ বুকে হাত রেখে ঘোষণা করতে পারবে, রবীন্দ্রনাথের কবিতা দিদির চেয়ে হারগিস উন্নত? আর্টের মজাই হচ্ছে ওই। তোমার কাছে যা সাড়ে তিন ইঞ্চি, আমার কাছে লিয়োনার্দো ভিঞ্চি। জীবনের ব্যাপারটাও তা-ই। তুই কী বুঝবি আমার ভাবনা, ভাঁজ, ভালবাসা? আমার মহত্ত্ব, কল্পনা, কীর্তিকাহিনি, এ সমুদ্দুরের ইশারা পেতে গেলেও তো তোকে এক-লাইব্রেরি ঢেউয়ে বাটারফ্লাই স্ট্রোক মারতে হবে।
আর, মেগা-মহান কাজ করতে গেলে তার ব্লুপ্রিন্ট গবা জনগণের সামনে মেলে ধরা যায় না। অপেরার রিহার্সাল পাঁচমাথা মোড়ে হয়? দুর্দান্ত ব্যাপারে মন্ত্রগুপ্তি দরকার হয়, ধ্যানের ঘরে ‘ডোন্ট ডিসটার্ব’ সাইনবোর্ড টাঙাতে হয়। বহু ফুসুরফুসুর ও গাঢ় গুজুরগুজুরের পরে, নিজের কর্মকাণ্ডে বউ-মেয়েকে ইনক্লুড করে, শেয়ার বেচে, কিনে, ফের ছেড়ে, রিজাইনের চুক্কি দিয়ে, পুরো জিনিসটা ফাঁকেতালে অন্যকে গছিয়ে, অনেক ভাঁজ ডজ সন্ধি অভিসন্ধির তেল পুড়িয়ে, তবে যুগান্তকারী অবদান মানবসভ্যতার পাতে গড়িয়ে দিতে হয়। সে সব না বুঝে যদি শুধু একটা কানা সত্‌-সত্‌ চু-কিতকিত খেলতে ব্যস্ত হোস, তবে খোলামকুচি ছুড়ে যা, কিন্তু কিস্যু করতে পারবিনি। আমি খুচরো ক্রো ধ কবেই জয় করেছি, শান্ত সমাহিত হয়ে সব সয়ে নিচ্ছি, কিন্তু এক বার রেগে গেলে গোটা রাজ্যের সাতাশ লাখ কাক লেলিয়ে দেব, ঠোকরের চোটে অনুসন্ধিত্‌সু ঘিলু ছেতরে থাকবে! 

লেখাটির সঙ্গে বাস্তব চরিত্র বা ঘটনার মিল থাকলে তা নিতান্ত অনিচ্ছাকৃত, কাকতালীয়

More - Obscene Shuvaprasanna Mamta's pet 'painter' made derogatory remarks against women Journalists

Saturday, October 18, 2014

CM relief fund to be filled by Tax payers' money?

ত্রাণ তহবিলে করের আরও ৪ কোটি

দেবজিৎ ভট্টাচার্য (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

কলকাতা, ১৯ অক্টোবর, ২০১৪




আপত্তি বিস্তর। তবু বাজেট বরাদ্দের টাকায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ভরানোর কাজে রাশ টানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকারি কোষাগারের টাকা দান-খয়রাতিতে কেন খরচ করা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। কিন্তু তাদের পাঠানো সেই ‘নোট’ ফাইলবন্দি রেখে চলতি আর্থিক বছরে (২০১৪-’১৫) এ পর্যন্ত আরও ৪ কোটি ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
কেন স্বরাষ্ট্র দফতরই বারবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ভরাচ্ছে? দফতরের সচিব পর্যায়ের সব অফিসারই এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন। এক জন শুধু বলেছেন, “এই দফতর মুখ্যমন্ত্রীর নিজের হাতেই রয়েছে। আমরা নবান্নের উঁচুতলার নির্দেশ পালন করছি মাত্র।” তবে সব ক্ষেত্রেই টাকা ছাড়ার আগে অর্থ দফতরের অনুমোদন নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।
কিন্তু সরকারি কোষাগার থেকে টাকা তুলে এ ভাবে ত্রাণ তহবিলে জমা করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে নবান্নে। সরকারি সূত্র বলছে, গত বছরের মার্চ মাসে প্রথম বার নিজেদের বাজেটের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করে স্বরাষ্ট্র দফতর। নবান্নের এক কর্তা জানান, সেই মাসের ২ তারিখে কলকাতার টাউন হলে এক অনুষ্ঠানে মন্তেশ্বরের ১৬৬ জন ‘বঞ্চিত’ চাষির হাতে ৪৫ লক্ষ টাকা সাহায্য তুলে দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ত্রাণ দিতে গিয়ে তহবিলের প্রায় সব টাকাই শেষ হয়ে গেল...।” ওই বক্তব্যের ৭২ ঘণ্টার মধ্যে, ৫ মার্চ স্বরাষ্ট্র দফতর তাদের পরিকল্পনা বহির্ভূত খাত থেকে ১ কোটি টাকা তুলে জমা দিয়েছিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
সেই শুরু। তার পরে গত দু’বছরে একাধিক বার ওই ত্রাণ তহবিল ভরিয়েছে স্বরাষ্ট্র দফতর। সিএজি যে তদন্ত রিপোর্ট পাঠিয়েছে নবান্নে, তাতে ২০১৩-’১৪ আর্থিক বছরে দু’দফায় ২ কোটি টাকা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছে তারা। সেখানে বলা হয়েছে, স্বরাষ্ট্র দফতরের বাজেটের টাকা ত্রাণ তহবিলে জমা করার জন্য একটা নতুন অ্যাকাউন্ট (০৩-সিএল-২০১৩-কাউন্সিল অব মিনিস্টারস-০০-১০৫) খোলা হয়েছিল। এ পর্যন্ত যত বার টাকা জমা করা হয়েছে, তা ওই অ্যাকাউন্টেই পড়েছে।
এর আগে পর্যন্ত সাধারণ মানুষ বা প্রতিষ্ঠানের দানেই চলত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল। গরিব মানুষের শিক্ষা, চিকিৎসা বা খরা-বন্যায় আর্ত মানুষদের সাহায্যের জন্য টাকা বরাদ্দ করতেন মুখ্যমন্ত্রী। এই তহবিল থেকে টাকা বিলির বিষয়টি পুরোপুরি মুখ্যমন্ত্রীর বিবেচনাধীন। নতুন জমানায় নানা ভাতা ও পুরস্কার খাতে বিপুল পরিমাণ টাকা খরচ করছে রাজ্য সরকার। যে কারণে প্রতি বছর লাফ দিয়ে বাড়ছে পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়। এর পরেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে নবান্নের অন্দরেই। এই তহবিলের টাকা খরচের হিসেব মেলেনি। কিন্তু প্রশাসনের একটি শীর্ষ সূত্র বলছে, একদা সারদা গোষ্ঠীর হাতে থাকা একটি বৈদ্যুতিন চ্যানেল চালাতেই খরচ হচ্ছে ত্রাণ তহবিলের অনেকটা টাকা। এই টাকায় মূলত ওই চ্যানেলের কর্মীদের বেতন দেওয়া হচ্ছে।
জনগণের করের টাকা ত্রাণ তহবিলে ঢুকিয়ে তাই দিয়ে কেন চ্যানেল চালানো হবে, সেই প্রশ্ন যেমন থাকছে। তেমনই বাজেট বরাদ্দের টাকা ত্রাণ তহবিলে দেওয়ার মতো ‘বেআইনি’ কাজ সরকার কেন বারবার করে চলেছে, তারও ব্যাখ্যা মেলেনি। নবান্নে পাঠানো রিপোর্টের পার্ট-২ (এ) অনুচ্ছেদে সিএজি স্পষ্ট বলেছে, ২০১৩-এর মার্চে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সরকার যে ভাবে ১ কোটি টাকা জমা করেছে তা বেআইনি। এই বিষয়ে সরকারকে সতর্ক করার পরেও তারা কোনও পদক্ষেপ করেনি। রিপোর্টে বলা হয়েছে, ওই বছরেরই জুলাই মাসে ফের ১ কোটি টাকা একই ভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছিল স্বরাষ্ট্র দফতর। কিন্তু সেই অর্থে কারা সাহায্য পেয়েছেন, কী ভাবে তাঁদের বাছাই করা হয়েছিল, বাছাইয়ের মাপকাঠিই বা কী ছিল, সেই সংক্রান্ত বিস্তারিত নথি পাওয়া যায়নি বলে নবান্নকে জানিয়েছে সিএজি।
তার পরেও সরকারি কোষাগারের টাকা ত্রাণ তহবিলে জমা করার প্রক্রিয়া বন্ধ হয়নি। নবান্ন সূত্র বলছে, চলতি আর্থিক বছরেই ৪ কোটি ১০ লক্ষ টাকা তুলে ত্রাণ তহবিল ভরেছে স্বরাষ্ট্র দফতর। এর মধ্যে মে মাসে ১ কোটি ১০ লক্ষ টাকা, জুন মাসে ১ কোটি টাকা এবং সেপ্টেম্বর মাসে ২ কোটি টাকা জমা পড়েছে। প্রশাসনের একাংশের অনুমান, বছরের শেষে টাকার অঙ্কটা আরও বাড়বে।
আমজনতার করের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা যাবে না, এই যুক্তি অবশ্য মানতে নারাজ প্রশাসনেরই একটা অংশ। তাঁদের পাল্টা বক্তব্য, রাজ্যের অর্থ-বিধিতে এ নিয়ে নির্দিষ্ট ভাবে কিছু বলা নেই। মুখ্যমন্ত্রীই যে হেতু প্রশাসনের প্রধান, তাই তাঁর সরকারের এক তহবিল থেকে অন্য তহবিলে টাকা পাঠানোর মধ্যে কোনও অন্যায় নেই। তবে একই সঙ্গে বিষয়টি যে প্রথা বহির্ভূত এবং এক কথায় নজিরবিহীন, সে কথাও কবুল করেছেন ওই অফিসারেরা।
ক্ষমতায় এসে নিজের আঁকা ছবি বিক্রির ১ কোটি টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার ঘোষণা করেছিলেন মমতা। তার পরে বেশ কিছু সংগঠন টাকা জমা করলেও দান-খয়রাতি এত বেড়ে গিয়েছে যে তহবিলের অর্থ তলানিতে ঠেকেছে এবং সেই ঘাটতি পূরণ করতেই শেষ পর্যন্ত করের টাকায় হাত দিতে হচ্ছে বলে মত প্রশাসনের একাংশের। নবান্নের এক কর্তা বলেন, “সরকারি নিয়ম-কানুন আমরাও জানি। কিন্তু উপরমহলের নির্দেশ মেনে নেওয়া ছাড়া কী-ই বা করার আছে?”

আরও পড়ুন -

বেতন-পেনশনে না, তবু খামতি নেই উপহারের মমতায়

Monday, October 6, 2014

Judiciary is the only hope for common people in India

সম্পাদকীয় ১

দুঃশাসনের ঔষধি

৬ অক্টোবর, ২০১৪ 
(সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)



মানুষ ভাবে এক, হয় আর। দোর্দণ্ডপ্রতাপ নেতা ও নেত্রীও এই নিয়মের ব্যতিক্রম নহেন। সত্তরের দশকে প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী একটি শিষ্ট, সুবোধ বিচারব্যবস্থা চাহিয়াছিলেন। তিনি উহার নাম দিয়াছিলেন ‘কমিটেড জুডিশিয়ারি’। তাঁহার অভিধানে কমিটেড শব্দটির অর্থ ছিল বশংবদ। বিচারপতি নিয়োগ এবং বদলির অধিকারের যথেচ্ছ অপব্যবহার করিয়া তিনি অভীষ্ট পূরণে ব্রতী হন। সাময়িক সাফল্যও আসে। নিতান্ত সাময়িক। জরুরি অবস্থার মেয়াদ দুই বছরও গড়ায় নাই, ভারতীয় গণতন্ত্র সগৌরব প্রত্যাবর্তন করে। ক্রমশ বিচারবিভাগ হৃত সম্মান ও স্বাধীনতা ফিরিয়া পাইতে থাকে। নব্বইয়ের দশকে সেই প্রক্রিয়া ত্বরান্বিত হয়, বিচারপতি নিয়োগের অধিকার সম্পূর্ণত বিচারপতিদের করায়ত্ত হয়, বিভিন্ন ক্ষেত্রে আদালত প্রশাসনের বিরুদ্ধে কঠোর রায় দিতে থাকেন। ইন্দিরা গাঁধীর অগণতান্ত্রিক উদ্যমে আইনবিভাগ, শাসনবিভাগ এবং বিচারবিভাগের যে ভারসাম্য বিনষ্ট হইয়াছিল, তাহা পুনঃপ্রতিষ্ঠিত হয়। এবং, পেন্ডুলাম বিপরীত মেরুর প্রতি ধাবমান হয়। আদালতের বিভিন্ন রায় প্রশ্ন তুলিতে শুরু করে, বিচারবিভাগ কি আপন স্বাভাবিক এক্তিয়ার অতিক্রম করিয়া শাসনবিভাগ এবং আইনবিভাগের পরিসরে অনুপ্রবেশ করিতেছে? ‘বিচারবিভাগীয় অতিসক্রিয়তা’র অভিযোগ লইয়া তর্ক জমিয়া উঠে।
সেই তাত্ত্বিক তর্ক প্রয়োজনীয়। কিন্তু অস্বীকার করিবার কোনও উপায় নাই, কেন্দ্রীয় ও রাজ্য, উভয় স্তরেই শাসনবিভাগের কর্তারা বহু ক্ষেত্রে আপন কর্তব্য যথাযথ ভাবে পালন করেন নাই বলিয়াই বিচারবিভাগকে কার্যত গণতান্ত্রিক ব্যবস্থার পরিত্রাতা এবং রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হইতে হইয়াছে। এক দিকে প্রশাসনের নিষ্ক্রিয়তা বিচারবিভাগকে হস্তক্ষেপে বাধ্য করিয়াছে, যেমন দিল্লিতে দূষণ রোধের জন্য যানবাহনকে সিএনজি ব্যবহারে। অন্য দিকে, রাজনীতিক এবং আমলাদের দুর্নীতি বিস্তৃত হইয়াছে, সরকারি নেতৃত্ব উদাসীন থাকিয়াছেন, প্রশ্রয় দিয়াছেন, এমনকী তদন্তে বাধাও দিয়াছেন। টুজি স্পেকট্রাম হইতে কয়লাখনির ব্লক বণ্টন সংক্রান্ত দুর্নীতি— দৃষ্টান্ত বিস্তর। জয়রাম জয়ললিতার কাহিনি সেই ইতিহাসে সাম্প্রতিকতম সংযোজন। এই কাহিনিগুলি বলিয়া দেয়, বিচারবিভাগকে কেন এক্তিয়ার বিষয়ে ব্যাকরণসম্মত রক্ষণশীলতার সীমা ছাড়িয়া বৈপ্লবিক ভূমিকা গ্রহণ করিতে হয়।
এই প্রেক্ষিতে কলিকাতা হাইকোর্টকে সচরাচর কিছুটা অতিরক্ষণশীল বলিয়া মনে করিবার কারণ আছে। আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রাখিয়াও প্রশ্ন করা যায়, গত কয়েক বছরে রাজ্য সরকারের অন্যায়ের অভিযোগে আনীত বিভিন্ন মামলায় বিচারপতিরা যে সব নির্দেশ দিয়াছেন, তাহা কি প্রশাসনের ত্রুটি এবং অপরাধের বিচারে যথেষ্ট কঠোর ছিল? এই নির্দেশগুলির ফলে কি সরকারি অনাচার প্রশ্রয় পায় নাই? ইহা সুলক্ষণ যে, সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে কলিকাতা হাইকোর্টও কঠোর নির্দেশ দিয়াছেন এবং তাহার ফলে দুরাচারী শাসনবিভাগ অন্তত কিছুটা উচিত-শিক্ষা পাইয়াছে। এই কঠোরতা আরও আগে প্রযুক্ত হইলে হয়তো পশ্চিমবঙ্গের শাসকদের বহুমুখী দৌরাত্ম্য এতটা মাত্রা ছাড়াইত না। আনন্দবাজার পত্রিকা অতীতে বহু উপলক্ষে বিচারবিভাগের অতিসক্রিয়তার সশ্রদ্ধ সমালোচনা করিয়াছে। তাহা অযৌক্তিক নহে। কিন্তু পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাস দেখিয়া মনে হয়, ইন্দিরা গাঁধীর কাঙ্ক্ষিত সুবোধ শিষ্ট বিচারবিভাগ অপেক্ষা কিঞ্চিৎ অতিসক্রিয় এবং বৈপ্লবিক মনোভাবাপন্ন বিচারবিভাগ গণতন্ত্রের পক্ষে বহুগুণ হিতকর। তাহা না হইলে দুর্বিনীত এবং অনাচারী শাসকরা হাতে মাথা কাটিবার দুঃসাহস পাইয়া যান। শাসন দুঃশাসনে পরিণত হয়।

Tuesday, September 30, 2014

How Mamta spends on huge Gifts, when she claimed she doesn't take salary or MP pension?

বেতন-পেনশনে না, তবু খামতি নেই উপহারের মমতায়

নিজস্ব সংবাদদাতা (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

কলকাতা, ৩০ সেপ্টেম্বর, ২০১৪ 



বিনা মাইনেতে উপহার কেনার পয়সা আসে কোথা থেকে? 
নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার পরের দিনের দুপুর। রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী তমলুকে জেলা হাসপাতালে আসছেন, খবর হয়েছে। তড়িঘড়ি বেরিয়ে পড়ার আগে ব্যাগ খুলে তমলুকের বেসরকারি হোটেল মালিকের হাতে এক তাড়া নোট ধরিয়ে দিলেন তিনি। মুখে বরাভয়ের ভঙ্গিতে একটা বাক্য “এটা রাখো!”
হোটেল মালিক তখন প্রায় পায়ে পড়েছেন! এতগুলো প্রাণহানির মর্মান্তিক ঘটনার পরে তিনি টাকা নিতে নারাজ। সাংসদ বললেন, আগের দিন থেকে তিনি ও তাঁর দলের সহকর্মী এবং সংবাদমাধ্যমের লোকজন যে ওই হোটেলে ঠাঁই নিয়েছিলেন, তারই কৃতজ্ঞতাস্বরূপ কিছু টাকা রাখতেই হবে। তর্কের অবকাশ না রেখে কালো স্করপিও চেপে রওনা দিলেন তিনি।
সে দিনের সাংসদ জানতেও চাননি, হোটেলের বিল কত হয়েছিল! হাতে ধরে কিছু টাকা তুলে দিয়েছিলেন মাত্র। আজ মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় জানার চেষ্টা করেন না, খরচ কত হতে পারে! শুধু পুজোর সময় এলে তাঁর দেওয়া উপহারের প্যাকেট পৌঁছে যায় তাঁর প্রশাসনের কর্তা থেকে শুরু করে বহু বিদ্বজ্জন-সহ তাঁর ঘনিষ্ঠ জনেদের কাছে। এ বারও যেমন পৌঁছেছে নামী ব্র্যান্ডের কুর্তা-পাজামা, শাড়ি-সালোয়ার বা কোথাও স্যুট লেন্থ।
কালো স্করপিও-র আরোহী সেই সাংসদের টাকা মেটানো নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কারণ, তিনি তখন সাংসদ এবং সেই হিসেবেই বেতন পান।
"সারদা চিটফান্ড থেকে সবথেকে বেশী সুবিধা পেয়েছেন যিনি,
তার নাম মমতা ব্যানার্জ্জী"
সাদা স্করপিও-য় চেপে পুজোর পর পুজো উদ্বোধন করে চলেছেন যে মুখ্যমন্ত্রী, তাঁর উপহার নিয়ে কিন্তু প্রশ্ন তোলার অবকাশ থাকছে! কারণ, তাঁর নিজেরই ঘোষণামাফিক মুখ্যমন্ত্রী হয়ে গত সাড়ে তিন বছরে তিনি না নিয়েছেন বেতন, না তুলেছেন সাংসদ হিসাবে তাঁর পেনশন!
সাংবাদিকদের উপহার বিলিয়ে কেন্দ্রীয় এক মন্ত্রীকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিরস্কারের মুখে পড়তে হয়, এ রাজ্যে তখন আরও জাঁকিয়ে বসে ‘উপহার সংস্কৃতি’! প্রশ্নটা হঠাৎই প্রাসঙ্গিক হয়ে উঠেছে অবশ্য দক্ষিণী আম্মার সৌজন্যে! সারদা-কাণ্ড নিয়ে যখন এ রাজ্য তোলপাড়, তখন জয়ললিতার জেল-যাত্রা নিয়ে উত্তাল তামিলনাড়ু এবং গোটা দেশও। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার মামলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চার বছরের কারাদণ্ড এবং ১০০ কোটি টাকা জরিমানা হয়েছে! মুখ্যমন্ত্রী হওয়ার সময়ে যে জয়ার সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ১ লক্ষ টাকা, মেয়াদ শেষে ১৯৯৬ সালে সেটাই বেড়ে দাঁড়ায় ৬৭ কোটিতে। অথচ মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সরকারি কোষাগার থেকে মাসে ১ টাকা প্রতীকী বেতন নিতেন! তার মানে হিসাব করলে পাঁচ বছরে যাঁর আয় হয়েছে সাকুল্যে ৬০ টাকা, ওই সময়ে তাঁর সম্পত্তি হয়েছে ৬৬ কোটি টাকার!
দক্ষিণের আম্মা তবু মাসে ১ টাকা বেতন নিতেন। বঙ্গের দিদি সরকারি কোষাগার থেকে এক পয়সাও নেন না! তা হলে এমন অবৈতনিক মুখ্যমন্ত্রীর ঢালাও উপহারের খরচ কোথা থেকে আসে? কে মেটায়? গুঞ্জন, কৌতূহল উড়ে বেড়াচ্ছে শারদীয়া বাতাসে!
নবান্নের খবর, ২০১১ সালের মে মাসে ক্ষমতায় আসার পরেই মমতা জানিয়েছিলেন, তিনি সরকারের থেকে বেতন নেবেন না। সরকারি নিয়ম মেনে প্রতি মাসে তাঁর নামে বেতনের চেক তৈরি করে কলকাতা ট্রেজারি। কিন্তু মুখ্যমন্ত্রী তা প্রত্যাখ্যান করার পরে সেই চেকটি ট্রেজারি আবার নষ্ট করে দেয়। গত ৪০ মাস ধরে এমনই চলছে। অথচ এই ৪০ মাসেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে মুখ্যমন্ত্রীর উপহারের বহর! তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কিছু মন্ত্রী-নেতা, সাংসদ-বিধায়ক, টলিউড ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সাংবাদিকেরাও আছেন প্রাপকের তালিকায়। সরকারের বিভিন্ন দফতরের সচিব, জেলাশাসক, পুলিশ-কর্তা, এসপি এবং তাঁদের স্ত্রীরাও আছেন। সঠিক সংখ্যা কেউ না জানাতে পারলেও তালিকা কিন্তু খুব ছোট নয়! ঘনিষ্ঠদের মতে, দু-তিন হাজারও হতে পারে!  শুধু ঘনিষ্ঠ জনই নয়, প্রতি বছর পুজোর সময় নিয়ম করে বৃদ্ধাবাসে জামাকাপড় পাঠিয়ে থাকেন মমতা। এ বারও তার অন্যথা হয়নি। সোমবারই একটি বৃদ্ধাবাসে পৌঁছেছে তাঁর উপহার। পুজোর মরসুমে তাঁর গাড়িতে রাখা থাকে বিভিন্ন বয়সের উপযোগী জামাকাপড়। পথচলতি কাউকে দেখে মনে হলেই মমতা কিছু দিতে কার্পণ্য করেন না। শুধু নিকট বৃত্ত নয়, বহু অনাথ-আতুর এই ভাবেই মমতার উপহার পেয়ে থাকেন।
আয় বহির্ভূত সম্পত্তি থাকার জন্য জয়ললিতা জেলে
মুখ্যমন্ত্রী বলে নয়, ব্যক্তি মমতা নিজেই বরাবর উপহার দিতে ভালবাসেন। সেই বিরোধী নেত্রী বা রেলমন্ত্রী থাকার সময়েও তাঁর পছন্দের এবং ঘনিষ্ঠ লোকেদের হাতে প্রীতি-উপহার তুলে দিতেন তিনি। শুধু পুজোর মরসুম বলেই নয়, তাঁর ঘনিষ্ঠদের ব্যক্তিগত জীবনের স্মরণীয় দিনেও পৌঁছে গিয়েছে মমতার উপহার। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাঁর ঘনিষ্ঠ মহল যত কলেবরে বেড়েছে, উপহারও তত বেড়েছে! বিরোধী নেত্রী থাকার সময়ে মমতা ব্যাখ্যা দিয়েছিলেন, তাঁর নিজের খরচা বলতে বিশেষ কিছু নেই। সাংসদ হিসাবে বেতনের টাকা সঞ্চয় করে যা ব্যাঙ্কে আছে, তা থেকেই সামান্য উপহার দিয়ে থাকেন। কিন্তু এখনকার প্রশ্ন, কলসির জল গড়াতে গড়াতে এক দিন তো ফুরোবে! আয় না থাকলে কুবেরের ধনও ফুরোয়! অন্নপূর্ণা মুখ্যমন্ত্রীর উপহারের স্রোত তা হলে চলতেই থাকছে কী ভাবে?
স্বাভাবিক ভাবেই মমতার প্রশাসন বা দলের কেউ এই নিয়ে মুখ খুলতে নারাজ। প্রতি বছর উপহার প্রদানের এই প্রক্রিয়ায় বড় ভূমিকা থাকে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। তিনিও মুখ খোলেননি।
তৃণমূলের এক নেতা অবশ্য বলছেন, “উপহার দিতে দিদি কোনও দিনই কার্পণ্য করেননি। বই লিখে রয়্যালটি বাবদ কিছু টাকা পান। সে সব দিয়ে উনি চালিয়ে নেন।” আর রাজ্য সরকারের এক আধিকারিকের কথায়, “ভেবে দেখতে গেলে, যিনি বেতন নেন না, তাঁর পক্ষে হাওয়াই চটিও কেনা সম্ভব নয়! কিন্তু মুখ্যমন্ত্রী ভালবেসে কিছু উপহার দেন। কোথা থেকে দেন, সে সব নিয়ে ভাবিনি কখনও!”
শাসক দলেরই একটি অংশের বক্তব্য, দলেই তাঁর ঘনিষ্ঠ কয়েক জনকে উপহার কেনার দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। এ বারেও তার অন্যথা হয়নি। তবে সেই ঘনিষ্ঠদের টাকার উৎস কী, সেই প্রশ্নের জবাব অজানা!
দান-খয়রাতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য ইতিমধ্যেই নাম কুড়িয়েছেন। ক্ষমতায় আসার পরে তাঁর সরকার রাজ্য জুড়ে নানা নামে উৎসবের মেলা বসিয়ে দিয়েছে। তাঁর সরকারের দাক্ষিণ্য পেয়ে চলছে কয়েক হাজার ক্লাব। প্রতি বছর একাধিক নামে পুরস্কারও চালু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে সরকারের পরিকল্পনা ও পরিকল্পনা বহির্ভূত খাত থেকে ফি-বছর কয়েকশো কোটি টাকা খরচ করা হচ্ছে। একই ভাবে চলছে তাঁর নিজস্ব উপহার সংস্কৃতি। বিরোধী শিবিরের এক নেতার কথায়, “কষ্টের সংসার বলে রোজ আক্ষেপ করেন যিনি, তিনিই ক্লাবকে লক্ষ লক্ষ টাকা অনুদান দেন। যিনি নিজে রোজগারহীন, তিনি দিব্যি উপহার দেন।”
দিল্লিতে তাঁর সরকারের এক মন্ত্রীর উপহার-সংস্কৃতির কথা জানতে পেরে রীতিমতো রুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ‘সৌর লন্ঠন’ উপহার দিয়েছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও কয়লামন্ত্রী পীযূষ গয়াল। জানতে পেরে মন্ত্রিসভার বৈঠকে সকলের সামনেই পীযূষকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলায় সে সবের প্রশ্ন নেই! স্বয়ং মুখ্যমন্ত্রী বিলোচ্ছেন। কারণ, বিলোতে তিনি ভালবাসেন।

আরও পড়ুন -

ত্রাণ তহবিলে করের আরও ৪ কোটি

Saturday, September 27, 2014

Letter To West Bengal CM

মাননীয়া মুখ্যমন্ত্রী সমীপেষু

আপনি ক্ষমা না করলে আমার সর্বনাশ

২৫ সেপ্টেম্বর, ২০১৪, 
(সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)








মাননীয়া মুখ্যমন্ত্রী সমীপেষু
নবান্ন
হাওড়া

শ্রীচরণেষু দিদি,

প্রথমেই আমার ও আমার বৃদ্ধা মা সহ আমার পরিবারের প্রণাম নেবেন।
এই চিঠি আমার আশি বছরের মায়ের নির্দেশেই। এই রাজ্যের অনেকের মতোই উনিও বিশ্বাস করেন, মহাশক্তির অংশে আপনার জন্ম। আপনার আশীর্বাদের হাত যার মাথায়, তাকে যমেও ছুঁতে ভয় পায়। তাই দূর গাঁয়ের মানুষ হয়েও ওঁর ইচ্ছা, কালীঘাটে মাকে প্রণাম করে ফেরার পথে এক বার আপনার পদধূলি মাথায় ছোঁয়াবেন। তাতেই নাকি ওঁর সব পাপ ক্ষালন হয়ে যাবে।
আপনার যে শক্তির অংশে জন্ম, তা উনি অনেক দিন থেকেই বলেন। তাঁর মতে, সাধারণ মানুষ তাদের অজ্ঞতার জন্যই দীর্ঘকাল আপনার শক্তিকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল। দৈবের বিধিই এমন যে, অজ্ঞ সমাজকে আগুনের মধ্য দিয়ে আত্মশুদ্ধি করতে হয়, চিত্ত শুদ্ধ হলেই তবেই মানুষ শক্তিরূপিণীকে চিনতে পারে। যখন আপনার জয়ের খবর এল, মা তখন হাত জোড় করে বলেছিলেন, ‘এ বার দেশে ধর্ম ফিরবে।’
আমি দিদি অতশত বুঝি না। খালি এটা বুঝি, আপনি ক্ষমা না করলে আমার সর্বনাশ অবধারিত। দাদা বলেন, আমার বুদ্ধিতে নাকি গোবরের আধিক্য। তা সে যতই গোবর হোক, নিজের হিতাহিত বোঝার ধকটুকু আছে। তার উপরে মায়ের বকুনি। আগের চিঠিটার কথা উনি জানতেন না। সর্বনাশটা হয়েছিল গাঁয়ের এক দাদাকে চিঠিটা দেওয়ায়। আপনার কাছে পৌঁছে দিতে বলেছিলাম, কিন্তু তিনি রগড় করতে তাঁর কলকাতার এক সাংবাদিক বন্ধুর হাতে সে চিঠি তুলে দেন। আর সে আরও রগড় করে খবরের কাগজে ছাপিয়ে দেয়।
সেই চিঠিতে তো আমি যা লিখেছিলাম তার নাকি মানে দাঁড়ায় যে, আপনি স্বৈরাচারী। এই শব্দটার মানে আমি ঠিক জানতাম না। আসলে হয়েছিল কী, সেই যে বাচ্চার ডাক্তার, যে নাকি কলকাতার সরকারি হাসপাতালে সদ্যোজাতদের বাঁচানোর জন্য কী সব ব্যবস্থা করেছিল কম টাকায়। কিন্ত লোকটা ঠেঁটা ছিল। তাকে কেমন শাস্তি দিলেন। সেটা দেখেই আমি ওই চিঠি লিখি। আমি লিখেছিলাম, ক্ষমতায় এসেই আপনি যে এই হাতে মাথা কাটছেন, তা ঠিক হচ্ছে না। তখন ছাই বুঝিনি যে আসলে আপনি কী করছেন। কিন্তু মা বুঝিয়ে দিয়েছিলেন, লোকশিক্ষের জন্য শক্তিপ্রদর্শন করতে হয়, আপনি ওই ডাক্তারটাকে শাস্তি দিয়ে লোককে শিক্ষে দিয়েছিলেন। সে নাকি এখন দিল্লি পালিয়েছে। তবে? যদি সেই ধকই থাকত তা হলে কি পালাত? তখন আমি এ-সব বুঝিনি তো, কী করব? বোকা মানুষ। তাই তো লোকে আমায় বেকুব বলে।
এটাই মোদ্দা কথা। শক্তির অংশ কি না তা তোমার বোঝার দরকার নেই। সে কঠিন কথা। সোজা কথা সোজা ভাবে বোঝ না বাপু। রাজ্যে থাকবে আর রাজাকে থুড়ি রানিকে  মানবে না? তার পরেও যদি আইন তোমার বিরুদ্ধে যায়, রাজপেয়াদার হুড়কো খাও, তখন লাফালাফি?
কিন্তু দেখুন, আপনার অনুগত যে, তাকে তো কোথাও বদলি হতে হয় না! এই যে অনুব্রত। সবাই তো সেই কবে থেকে ওর ন্যাজ মুচড়োতে চাইছে। চাইছে কি না? কিন্তু আপনার আশীর্বাদের হাত ওর মাথায় আছে, সুতরাং কেউ কুটোটি নাড়তে পারছে না। কিংবা ধরুন, উত্তরবঙ্গে কী একটা মশা কামড়ানো রোগে সব মারা পড়ছিল। আপনি বললেন, ‘ধুস!’ অমনি সব মশা ফুস হয়ে গেল, সব মরা অমনি বন্ধ। গেল কি না? তবে? হ্যাঁ, মা সব বুঝিয়ে দিয়েছেন আমায়। মা যা বোঝেন, তা এই শহুরে বাবুরা এত বুদ্ধি নিয়ে কেন যে বোঝে না!
বলে কিনা, ‘রাজধর্ম পালন কর।’ বলিহারি যাই বাবা! আরে, রাজধর্ম কি রাজদণ্ড ছাড়া পালন করা যায়? সবাই মিলে ভোট করে রাজ্যপাট দিয়েছ, আর এখন বলছ শাসন কোরো না? এই যে চ্যাংড়ার দল। বলে কিনা ভিসির চামড়া গুটিয়ে দেবে! বোঝো আবদার! তো, শিশুর দল আজগুবি আবদার করবে এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু রানি, তিনি তো নাগরিকের অভিভাবক, মাতৃতুল্য। যখন শিশুরা অন্যায় আবদার করে, তখন মা তাদের শাসন করেন না? এরা এটাই বুঝতে পারছে না যে আপনি শুধু মায়ের ভূমিকায় বাচ্চাদের শাসন করেছেন মাত্র। আবার বলে, গণতন্ত্র নেই। আরে, মা তার সম্তানকে শাসন করছে, তাতে আবার তন্ত্রটন্ত্র টানা কেন বাবা?
বাবুদের আবার ভিসির ভয় পাওয়া নিয়েও আপত্তি। চামড়া গুটিয়ে নেওয়ার স্লোগান নাকি বহু পুরনো। তা হবে। কিন্তু উনিও চাড্ডি বই পড়েই ভিসি হয়েছেন, না কি! এক বার ভাবুন তো, রামের ডাকে এই বাঁদরকুল কী লঙ্কাকাণ্ডই না করেছিল? তা উনি কোন ভরসাতেই বা রামভক্তদের মন পড়তে যাবেন? কী করেই বা জানবেন, দেবীপক্ষের প্রাক্কালে এরা সব রক্তবীজ নয়? এমতাবস্থায় সবাই যা করে, উনিও তাই করেছেন। দিদি, উনি আপনাকে স্মরণ করেছেন। ভক্তের আহ্বানে আপনাকে তো শক্তিরূপেই প্রকট হতে হবে। তা-ই হয়েছেন। বাবুরা হতভাগ্য, পাপীতাপী, আপনার দৈব অংশকেই আসুরিক বলে মনে করে লম্ফঝম্প করছেন।
দিদি, আপনার সময় কম। সবাই বলে, আপনার এত কাজ যে এক গোছা সচিব নিয়েও তা সামলানো মানুষের পক্ষে অসম্ভব, বিশেষ করে এই অর্বাচীনের রাজ্যে। বহুভুজা না হলে ওই রকম চকচকে পরিষ্কার কাজের টেবিল হতে পারে কি? তারই মাঝে আমার এই চিঠি। আপনি খামের উপর চোখ বোলালেই বুঝে যাবেন আমার মনের কথা। তবুও এতটা লেখা, কারণ যদি কোনও সচিব— সে তো আপনার মতো অন্তর্যামী নয়— সাদা কাগজ দেখে দুষ্টু লোকের চ্যাংড়ামি ভেব ফেলে দেয়! তাই এতটা লিখে আমাকে প্রমাণ করতে হল যে কতটা অনুতাপ আমার হয়েছে।
আমি আর কিছু চাই না। শুধু আপনার আশীর্বাদ। আমি বোকা বলে কেউ আমায় কাজ দেয় না। আপনার আশীর্বাদ পেলে আগামী চার পুরুষ অন্তত খাওয়ার চিন্তা থাকবে না।

ইতি
আপনার একান্ত অনুব্রততুল্য অনুগত আশীর্বাদপ্রার্থী
শ্রীমান বেকুব


The State Sponsored Terror in West Bengal

পাল্টার রাজনীতি তাই বিশ্ববঙ্গের অনন্য ঐতিহ্য


সম্পাদকীয়

পাল্টা

২৮ সেপ্টেম্বর, ২০১৪, 
(সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)






পশ্চিমবঙ্গে এখন শুধুই পাল্টা দানের খেলা। তুমি যাদবপুরের উপাচার্যের বিরুদ্ধে মিছিল করিলে কেন? তাহা হইলে আমিও তাঁহার সমর্থনে পাল্টা জনজোয়ার ডাকিব। কার্যক্ষেত্রে সে জোয়ার যতই অস্ফুট বুদ্বুদসম প্রতিভাত হউক না কেন, মিছিল তো হইল! তুমি চিট ফান্ডের প্রতারণার বিরুদ্ধে মিছিল ডাকিলে? বেশ, আমি এখনই সরকারবিরোধী চক্রান্তের বিরুদ্ধে পাল্টা মিছিল ও ধর্নার ডাক দিব। তুমি আলু-ব্যবসায়ী, আমার নির্ধারিত দামে ক্ষতি স্বীকার করিয়াও আলু বিক্রয় করিবে না? এখনই পাল্টা দিব, প্রয়োজনে ট্রাক আটকাইয়া আলু মিলনমেলায় আনিয়া সরকারি ভাবে বিক্রয়ের বন্দোবস্ত করিব, না পারিলে ধাপার মাঠে পাঠাইয়া দিব। কয়েক টন আলু পচিল বটে, কিন্তু বেয়াড়া ব্যবসায়ীগুলার পাল্টা শিক্ষা হইল! তুমি সংক্রমণের কারণকে জ্বর না বলিয়া এনসেফ্যালাইটিস দেখাইলে? এখনই পাল্টা দিব, তোমার হাত হইতে যাবতীয় দায়দায়িত্ব কাড়িয়া লইব। পাল্টা দানের এই খুচরো খেলা তাস, দাবার আসরে চলিতে পারে। কিন্তু এখানে রণনীতির মহাকাব্যিক বিস্তার নাই, শেষ অবধি হেক্টর বধ বা দুঃশাসনের রক্তপান কিছুই ঘটে না। তাহা সম্ভবও নহে। প্রাকৃত শব্দ পলট্ট হইতে আমদানিকৃত পাল্টা নামক বিশেষ্য পদটি বাংলার নিজস্ব অভিজ্ঞান। কবিগানে অন্য পক্ষকে উত্তর দানের নামই পাল্টা। তরজা-সংস্কৃতি বেয়েই বঙ্গভাষায় প্রত্যুত্তর শব্দের অর্থ: পাল্টা জবাব। পাল্টার রাজনীতি তাই বিশ্ববঙ্গের অনন্য ঐতিহ্য। বাংলাকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন দান করিবার লক্ষ্যে নিবেদিতপ্রাণা মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক হইবেন, ইহাতে আর আশ্চর্য কী!
পাল্টার অন্যতম বৈশিষ্ট্য: বিরোধীকে তুচ্ছ জ্ঞান করা। প্রাচীন কালে রাজানুগ্রহ লাভের ক্ষেত্রে কবির নিজস্ব কাব্যকৃতিই ছিল চূড়ান্ত। কিন্তু তরজায় শুধু কাব্যকৃতি নহে, গায়িকা যজ্ঞেশ্বরীকে জগা বা ভোলানাথকে ভোলা ময়রা বলিয়া তুচ্ছ করার ক্ষমতাই প্রধান। পার্ক স্ট্রিট, কামদুনি হইতে রায়গঞ্জ, যাদবপুর সবই যখন সাড়ে তিন বছর ধরিয়া একাদিক্রমে তুচ্ছ ঘটনার অভিধা পায়, তাহাকে আর রাজনীতি বলা যায় না। শাসকের রাজনীতিতে মতাদর্শগত আধিপত্য বিস্তারের ব্যাঞ্জনা থাকে, পাল্টা দেওয়ার তরজা সংস্কৃতি নহে। বাম জমানার অন্তিম পর্বে ‘আমরা বনাম ওরা’ বা নন্দীগ্রামকাণ্ডের পাল্টা মিছিলেও সেই আধিপত্য বিস্তারের দুর্বল রেশ ছিল। সব কিছু তুশ্চু জ্ঞান করিবার তরজা গাওয়া হইত না। নির্বিচারে ক্যাডার নামাইয়া বিরোধীদের একই মুদ্রায় শোধ দেওয়া হইত। ভ্রান্ত আদর্শ বরাবর বিরোধিতাকে চক্রান্ত বলিয়া প্রমাণ করিতে চাহে। কিন্তু তরজা-সংস্কৃতি সেই পরিশ্রমটুকুও স্বীকার করে না, বিরোধিতাকে কুৎসা বলিয়া খেউড় গানের আসর জমানোই তাহার একমাত্র লক্ষ্য।
পাল্টার এই জনসংস্কৃতিতে পাল্টি খাওয়াই রাজনীতির প্রধান চালিকাশক্তি। পাল্টানো মানে নিছক পরিবর্তন নহে, আরও কিছু। বাংলা ব্যাকরণের পরীক্ষায় নম্বর পাইবার জন্য পড়ুয়াদের বিপরীতার্থক শব্দের তালিকা মুখস্থ করিতে হয়। কিন্তু সেই তালিকায় সকল শব্দের প্রবেশ থাকে না। সব শব্দের বিপরীত হয় না। পশ্চিমবঙ্গের রাজনীতি এবং সমাজ এই সীমার অবসান চাহিতেছে। সে মনে করে, সব কিছুর বিপরীত চাই। সে প্রশ্ন তোলে, তুমি মিছিল করিলে আমি পাল্টা দিব না কেন, তুমি সিপিএমত্ব দেখাইলে আমিই বা কেন তৃণমূলত্ব দেখাইব না। তুমি অধম হইলে আমি পাল্টা অধমতর হইব না কেন। কথা একটিই। বিদ্যাপতি, চণ্ডীদাস বা কবিকঙ্কণ মুকুন্দরামের বাংলা ভাষায় পালট বা পাল্টা শব্দটি নিছক পরিবর্তনকে বুঝায় না। তাহা এক বিশেষ পরিবর্তন: পশ্চাতে ফেরা। মুখ্যমন্ত্রী নিশ্চয় বাংলার এই ভাষা-সংস্কৃতি বিস্মৃত হন নাই!

Common ailment of Politicians to save themselves from trial!

উৎকণ্ঠায় বুক ধড়ফড়, মদন ফের হাসপাতালে

নিজস্ব সংবাদাতা (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

কলকাতা, ২৮ সেপ্টেম্বর, ২০১৪, 


শ্বাসকষ্ট, অম্বল, অনিদ্রা, বুক ধড়ফড় ও পেট ফুলে যাওয়া। এই সব উপসর্গ নিয়ে শনিবার দুপুরে ফের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে রাজ্যের পরিবহণ মন্ত্রীর।
তবে আপাতত তাঁর হৃদযন্ত্র একেবারে ঠিকঠাক কাজ করছে। চিকিৎসকেরা দেখেছেন, মন্ত্রীর রক্তচাপ ১৭০/৯০। নাড়ির গতি ৯০ থেকে ৯৫ এর মধ্যে। এ দিন মদনবাবুর চিকিৎসা করেন অভিজ্ঞান মাজি। তিনি বলেন, “নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে রোগীকে অল্প অক্সিজেন দেওয়া হয়েছে। হাল্কা ঘুমের ওষুধ ও গ্যাস-অম্বলের ওষুধও চলছে।” চিকিৎসকের পরামর্শ মন থেকে সব উৎকণ্ঠা-আতঙ্ক সরিয়ে রেখে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে মন্ত্রীকে।
প্যানিক অ্যাটাক রোগটা কী?
মনোচিকিৎসক মলয় ঘোষাল বলেন, “কোনও বিশেষ কারণে রোগী প্রবল আতঙ্কে ভোগেন। হাত-পা কাঁপে, বুক ধড়ফড় করে, প্রচুর ঘাম হয়। অনেকের গলা শুকিয়ে যায়, নিঃশ্বাসে কষ্ট হয়। যে কোনও সময় দম বন্ধ হয়ে যাবে রোগী এমন ভয় পেতেও শুরু করেন।” চিকিৎসক অরুণাংশু তালুকদারের মতে, রোগীর মনে যে ভয় বাসা বেঁধেছে তা যে কোনও সময় বাস্তবায়িত হবে, এমন আতঙ্ক চেপে ধরে তাঁকে। সেই আতঙ্ক জন্ম দেয় প্যানিক অ্যাটাক-এর।
গত ২১ অগস্ট এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন মদনবাবু। সে বারেও একই উপসর্গ ছিল। কিন্তু এক মাসের মধ্যে মন্ত্রীকে কেন হাসপাতালে ভর্তি করতে হল, তা নিয়েই চিন্তিত চিকিৎসকেরা। তাঁর ঘনিষ্ঠ কয়েক জন বলছেন, সারদা-কাণ্ডে নাম জড়িয়েছে তাঁর এক প্রাক্তন আপ্ত সহায়ক বাপি করিমের। করিমকে ডেকে জেরাও করেছেন তদন্তকারীরা। মন্ত্রীর এক বর্তমান ছায়াসঙ্গী প্রশান্ত প্রামাণিকও সিবিআই জেরার মুখে পড়েছেন। সিবিআই সূত্রের খবর, তদন্তকারীদের কৌশলের কাছে হার মেনে বহু গোপন কথাই জানিয়েছেন তাঁরা। ঘনিষ্ঠদের আশঙ্কা, তার পর থেকে মদনবাবু ভীষণ মানসিক চাপে রয়েছেন। তাঁর বুক ধড়ফড় করছে, ঘুমও ছুটেছে।
চিকিৎসকদের মন্ত্রী জানিয়েছেন, এ দিন সকালেই তাঁর বুকে ব্যথা চাগাড় দেয়। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় সরকারি অনুষ্ঠানেও যেতে পারেননি। ক্রমশ সেই ব্যথা বাড়তে থাকায় দুপুরে নিজেই ফোন করেন ওই হাসপাতালের সিইও প্রদীপ টন্ডনকে। তার পরে তাঁকে চার তলার একটি কেবিনে চিকিৎসক সুব্রত মৈত্রের অধীনে ভর্তি করা হয়। সুব্রতবাবু তখন হাসপাতালে ছিলেন না। তাঁর দলের অন্য চিকিৎসকেরা মন্ত্রীকে পরীক্ষা করেন। টন্ডন বলেন, “আমাকে ফোন করার কিছু ক্ষণের মধ্যেই মন্ত্রী হাসপাতালে পৌঁছ যান। উনি বেশ ধীরে হাঁটাচলা করছিলেন, হাঁফাচ্ছিলেন। দুর্বল ও অসুস্থ লাগছিল ওঁকে। হুইলচেয়ারে বসিয়েই ওঁকে কেবিনে পাঠানো হয়।”
গত মাসে আট দিন হাসপাতালে ছিলেন মদনবাবু। ডাক্তাররা তাঁকে ছাড়ার কথা বললেও মন্ত্রী আরও কিছু দিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন। সেই আর্জি মানা হয়নি। সূত্রের খবর, মন্ত্রীর অসুখ নিয়ে সিবিআই হাসপাতালে খোঁজ নেওয়ার পরেই মদনবাবুকে ছেড়ে দেওয়া হয়। তখন তাড়াতাড়ি ছাড়া হয়েছিল বলেই কি বুকের ব্যথা বাড়ল? টন্ডন বলেন, “রোগী পুরোপুরি সুস্থ না-হলে ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। আগের বার মন্ত্রী সুস্থ হয়ে উঠেছিলেন বলেই তাঁকে ছাড়া হয়েছিল।”

Tuesday, September 16, 2014

India's national security at risk for WB ruling party TMC's link with Bangla militia group Jamat

,    ,   

       

 -  

  • 

        ,                                  ,          ,           ,                                  ,          ,             ,          -               ,             ,   ’            
             - ,                        ’                                 ,              ,       ,                            ,               ,                     ,                                          ,         ,                            ,                       
   ,                                              -                                          ,                  ,          
         - ‘--’         ,       --                                      ,                           