Showing posts with label Shuvaprasanna. Show all posts
Showing posts with label Shuvaprasanna. Show all posts

Wednesday, November 26, 2014

জালিয়াত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন সারদার বিশাল অঙ্কের টাকা গায়েব করার পর কার নির্দেশে ঢাকা দিল ?

বেপাত্তা শুভার সম্পত্তি বাজেয়াপ্ত করার ভাবনা

নিজস্ব সংবাদদাতা

কলকাতা, ২৭ নভেম্বর, ২০১৪



5

সিবিআই অফিসে হিমন্ত বিশ্বশর্মা। 

শৌভিক দে-র তোলা ছবি।

সারদা তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে তলব করেছিল সোমবার। কিন্তু বুধবারও সারাদিন কেটে গেল, পাত্তা নেই শুভাপ্রসন্ন ভট্টাচার্যের। তৃণমূল ঘনিষ্ঠ এই শিল্পী মঙ্গলবার থেকে যে ভাবে গা ঢাকা দিয়েছেন, তাতে অত্যন্ত ক্ষুব্ধ ইডি। শুভাপ্রসন্ন শেষ পর্যন্ত হাজির না হলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু হবে বলে ইডি-র তদন্তকারীরা জানিয়ে দিয়েছেন। প্রয়োজনে তাঁকে গ্রেফতারও করা হবে। বস্তুত, বুধবার রাত থেকেই শুভাপ্রসন্নর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে ইডি সূত্রের খবর।
সিবিআই ও ইডি-র বক্তব্য, গ্রেফতার হওয়ার আগে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু বারবার তদন্তকারীদের সামনে হাজির হয়েছেন। প্রশ্নের উত্তরও দিয়েছেন। কিন্তু শুভাপ্রসন্নর মতো ‘বিশিষ্ট’ শিল্পী যে ভাবে গা-ঢাকা দিয়েছেন, তাতে তাঁরা যারপরনাই অবাক। বুধবার রাত পর্যন্ত শুভাপ্রসন্নর হদিস মেলেনি। কিছু বলতে চাননি তাঁর পরিবারের লোকেরাও।
ইডি সূত্রের খবর, ‘দেবকৃপা ব্যাপার’ নামে একটি সংস্থা ছিল শুভাপ্রসন্নর। সেই সংস্থার অধীনেই ‘এখন সময়’ নামে একটি খবরের চ্যানেল তৈরি করেছিলেন তিনি। কোনও দিন শুরু না হওয়া সেই চ্যানেলটিই শুভাপ্রসন্ন বেচে দেন সারদা কর্তা সুদীপ্ত সেনকে। ওই লেনদেন নিয়ে শুভাপ্রসন্নকে আগেও একাধিক বার জেরা করেছে ইডি ও সিবিআই। শুভাপ্রসন্ন কিছু তথ্যও জমা দিয়েছেন। কিন্তু তাতে সন্তুষ্ট হননি তদন্তকারীরা। তার জেরেই ফের তলব করা হয়েছিল তাঁকে। ইডি-র তদন্তকারীরা জানান, তাঁরা এ দিন পর্যন্ত শুভাপ্রসন্নর হাজিরার অপেক্ষায় ছিলেন। এ বার সম্পত্তি বাজেয়াপ্ত ও গ্রেফতার নিয়ে ভাবনা-চিন্তা শুরু হবে। তবে কি ইডি শুভাপ্রসন্নর গোপন ডেরার খোঁজ পেয়েছে? উত্তরে শুধুই মুচকি হেসেছেন একাধিক ইডি কর্তা।
সারদা তদন্তের গতিপ্রকৃতি দেখে অনেকেই বলছেন, রাজ্যের প্রভাবশালীদের ক্রমশই ঘিরে ফেলছে সিবিআই ও ইডি। এঁদের অনেকেই জিজ্ঞাসাবাদের মুখে তথ্য দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। তৃণমূল সাংসদ সৃঞ্জয়কে এ দিন আলিপুর আদালতে হাজির করানো হয়। ক্লান্ত চোখমুখ, গলায় কলার বেল্ট পরা সৃঞ্জয়ের সঙ্গে দেখা করতে এ দিন আদালতে এসেছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ব্যারেটো। সৃঞ্জয় আদালতে জানান, তাঁর উচ্চ রক্তচাপ রয়েছে। সুগার ওঠানামা করছে। একটু দাঁড়ালেই মাথা ঘুরছে। অসুস্থতার কথা বিবেচনা করে তাঁকে জামিন দেওয়া হোক। সৃঞ্জয় বলেন, “মায়ের কিডনি প্রতিস্থাপনের দিনেও সিবিআই অফিসে হাজিরা দিয়েছি। আমায় জামিন দেওয়া হোক। প্রয়োজনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আমি সিবিআই অফিসে থাকতে রাজি।” বিচারক হারাধন মুখোপাধ্যায় অবশ্য সৃঞ্জয়কে ফের তিন দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছেন।
এ দিকে, অসমের প্রভাবশালীদেরও জেরা অব্যাহত। সে রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী অঞ্জন দত্তকে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। এ দিন জেরা করা হয় অসমের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। সকাল পৌনে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছে যান হিমন্ত। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বেলা ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
সিবিআই সূত্রের বক্তব্য, তাদের কাছে পাঠানো চিঠিতে হিমন্তের বিরুদ্ধে তিন কোটি টাকা প্রতারণার অভিযোগ করেছিলেন সুদীপ্ত সেন। তার জেরেই এই তলব। এর আগে হিমন্তের স্ত্রীর একটি খবরের চ্যানেলের অফিসেও তল্লাশি চালানো হয়েছিল। হিমন্ত অবশ্য বেরিয়ে দাবি করেন যে, ওই চিঠি সুদীপ্ত নন, কোনও রাজনৈতিক ব্যক্তির লেখা। সেই ব্যক্তি কংগ্রেসের (হিমন্তের দল) বিরোধী বলেই সন্দেহ তাঁর। “সুদীপ্তর ওই চিঠি নিয়ে আমি ২০১৩ সালেই গুয়াহাটি হাইকোর্টে মামলা করেছি। সারদা কেলেঙ্কারির তদন্ত শেষ না হলে নির্বাচনে দাঁড়াব না,” বলেছেন হিমন্ত।
পাশাপাশি, এ দিন হিমন্ত দাবি করেন, তাঁর সঙ্গে সুদীপ্তর তেমন যোগাযোগ ছিল না। ২০০৯ সালে অসমের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন তিনি ধুবুরিতে একটি জেলা হাসপাতাল উদ্বোধনে গিয়েছিলেন। সেই সময়েই তিনি ওই এলাকায় একটি বিস্কুট কারখানার উদ্বোধনের কথা শোনেন। হিমন্তের বক্তব্য, “সেখানে পশ্চিমবঙ্গের এক বিধায়ক এসেছিলেন। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েই সুদীপ্তকে দেখি।”
সারদা কেলেঙ্কারিতে এ দিন রাজ্যের এক প্রবীণ সাংবাদিক ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তদন্তকারীরা জানান, ওই সাংবাদিক একাধিক খবরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে একটির সঙ্গে সারদার চুক্তি হয়েছিল। তার অন্যতম শীর্ষ পদে ছিলেন ওই সাংবাদিকের স্ত্রীও। সেই কারণেই দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ইডি সূত্রের খবর।

Sunday, October 19, 2014

Fraud, hypocrite 'painter' made huge wealth duped Public money


প্রবন্ধ ২

কাকস্য পরিবেদনা

১৯ অক্টোবর, ২০১৪

3
চারিদিকে শুধু শয়তান আর নির্বোধ! নইলে আমার বাড়ির ঠিকানা খুঁজলে লোকে বলে, কাককে জিজ্ঞেস করে নিন! আরে, গাদা গাদা কাক এঁকেছি কি সাধে! এই ইতর সমাজে আর আঁকার মতো আছে কী? তোরা প্রতিভার কদর করিস না, ঋষিপ্রতিম দাড়ি প্লাস শিশু ভোলানাথ মার্কা হাসি দেখে পায়ে লুটিয়ে পড়িস না, দৃপ্ত বক্তিমে শুনে ফুসফুসিয়ে হাসিস, তোরা মানুষ? সব ছাগল, আর শিম্পাঞ্জি। একটা সিরিজে এঁকেওছি ব্যাটাদের, নিজেদের মুখ একটু ভুরু কুঁচকে দেখলে চিনতেও পারবে, গোরিলার গালের মধ্যে থেকে, বেবুনের ঠোঁটের মধ্যে থেকে, মহা-আয়নার মতো তাকিয়ে আছে। অবশ্য এত বুদ্ধি থাকলে তো হয়েই যেত। আমাকে, আমার ক্যানভাসকে, একর একর জমি ব্যেপে গড়া আমার বিশাল শিল্প-ঘনঘটাকে, উঠতেবসতে পেন্নাম ঠুকত। তার বদলে এরা শিখেছে শুধু খ্যা খ্যা করে হাসি, অন্য লোকের দুর্দশায় আর অপমানে ন্যাজ দুলিয়ে ফুর্তিলাফ, বিচারবুদ্ধি কিস্যু না কাজে লাগিয়ে উচ্চণ্ড আমোদে ‘হোলি হ্যায়’ মর্মে কাদা ছোড়া। গা কনস্ট্যান্ট রি-রি করে। তাই এদের ছেড়ে, এই শহরের সত্যিকারের মহান যারা, যারা অন্যের নোংরা সাফ করে, কাউকে ঘাঁটায় না, লীলায়িত কালোকৃষ্ণ ঘাড় বেঁকিয়ে বারান্দায় বসে গোয়েন্দা-জরিপ লাগায়, আর বখেড়া বুঝলেই ডানা ফড়ফড়িয়ে উড়ে যায় নিজস্ব নির্জন মগডালে, সেই পাতি ও দাঁড়গণেরই শোয়া-বসা এঁকে আর স্টাডি করে কাল কাটিয়েছি।
কাল হল আমার নিজেকে সেই বায়স-বিলাসের বাইরে ছড়িয়ে দিতে চাওয়া। বিরাটতার কোনও তাত্‌পর্য আছে এই কুয়োর ব্যাঙদের দরবারে? ভাবলাম, এমন শিল্পসংগ্রহ দেখাব, গেঁয়োগুলোর চোখ তৈরি হবে, একটা আন্তর্জাতিক কাণ্ডাকাণ্ডর দিকে দীক্ষাটা গড়িয়ে যাবে। মাথার ঘাম পায়ে ফেলে বচ্ছর বচ্ছর ছোটাছুটি শেষে বন্দোবস্ত করলাম। তা মর্কটগুলো বলে কী, কোন ধ্যাধ্ধেড়ে গোবিন্দপুরে আর্টব্যবস্থা পাকিয়েছেন দাদা, সাড়ে ছ’টা বেজে গেলে বাস পাব না! আরে, আমি কি কন্ডাক্টর? তোকে পিকাসো চেনাব না দৌড়ে বাস ধরে দেব? তার পর এখন আবার পেছনে লেগেছে, অ্যাত্ত পেল্লায় যজ্ঞ করার পয়সা এল কোত্থেকে? আরে, সে সব নীরস বিরক্তিকর খুঁটিনাটি নিয়ে টান মারিস কেন? এন্ড-রেজাল্টটা দ্যাখ! একটা বাচ্চা গাবদাগোবদা দেখলে তাকে গাল টিপে ছুঙ্কুমুঙ্কু বলে আদর করবি, না কোন পয়সায় দুধ-ঘি খেয়ে বাছা এমন তন্দুরস্ত হল তাই নিয়ে প্যাচাল পাড়বি?
কেউ কেউ টিটকিরি মেরে সুপার-গেছোদাদা অবধি বলছে! আমার টিকি ধরতে গেলে নাকি প্রথমে দেখতে হবে আমি কোন কোন কোম্পানির বোর্ডে আছি, তার পর দেখতে হবে আমি কোন কোন কোম্পানির বোর্ডে নেই, তার পর দেখতে হবে কোন কোম্পানির বোর্ডে নেই কিন্তু নিজ বাড়ির ঠিকানাটা কেন কে জানে দিয়ে রেখেছি, তার পর দেখতে হবে কোন কোম্পানি থেকে ইস্তফা দিয়েছি কিন্তু কেন কে জানে আমার নাম রয়ে গেছে, তার পর দেখতে হবে ছ’কোটি পেয়েছি না চোদ্দো কোটি, তার পর দেখতে হবে তার কতটা নিজে নিয়েছি কতটা কাকদের দিয়েছি, কত বার বলেছি ভাত ছড়ালে কাকের অভাব হয় না কত বার বলেছি কাক চাইলেই ভাত দিতে যাব কেন, শেষে অবশ্যই দেখতে হবে দিদি কী বলছেন। উত্তর দিতেও ঘেন্না হয়। আমার স্ট্যান্ডার্ডের শিল্পী বিদেশে জন্মালে মাথায় তুলে নেত্য করত, বেয়াড়া প্রশ্ন করার ভাবনা অবধি মনে এলে হেঁচকি তুলে জিভ কাটত। আর এখানে, যাকে পাচ্ছে তুলে এনে অপদস্থ করছে। আসলে বেসিক শিক্ষা না থাকলে এই হয়। যে সরকার সত্যিকারের শিক্ষিত আবহাওয়া আনছিল, তাকে সব ভেস্টেড ইন্টারেস্টওলা কোংগুলো লাগাতার গালাগাল দিয়ে টায়ার ফুটো করে দিল, এখন ফ্যাশন হয়ে গেল মহান ভিআইপিদের তুলে এনে জেরা। আর শকুন-মিডিয়া তো আছেই, পাঁকে পড়া হাতিদের ছিন্ন ইগোগুলোর টুকরোটাকরা দিয়ে মোচ্ছব লাগাচ্ছে।
এমন আস্পদ্দা, জিজ্ঞেস করে, দিদির ছবি কি অত কোটি টাকায় বিক্কিরি হওয়া উচিত? আরে, শিল্পে আবার উচিত-অনুচিত কী? শিল্প তো আপেক্ষিক রে ব্যাটা। দিদির ছবি ভাল না খারাপ, আজ থেকে সাড়ে তিনশো বছর পরে এই ছবির  এক একটা আঁচড় দোহন করে ক্রিটিকরা অমৃতানন্দে ডিগবাজি খাবে কি না, হলফ করে কেউ বলতে পারবে? কেউ বুকে হাত রেখে ঘোষণা করতে পারবে, রবীন্দ্রনাথের কবিতা দিদির চেয়ে হারগিস উন্নত? আর্টের মজাই হচ্ছে ওই। তোমার কাছে যা সাড়ে তিন ইঞ্চি, আমার কাছে লিয়োনার্দো ভিঞ্চি। জীবনের ব্যাপারটাও তা-ই। তুই কী বুঝবি আমার ভাবনা, ভাঁজ, ভালবাসা? আমার মহত্ত্ব, কল্পনা, কীর্তিকাহিনি, এ সমুদ্দুরের ইশারা পেতে গেলেও তো তোকে এক-লাইব্রেরি ঢেউয়ে বাটারফ্লাই স্ট্রোক মারতে হবে।
আর, মেগা-মহান কাজ করতে গেলে তার ব্লুপ্রিন্ট গবা জনগণের সামনে মেলে ধরা যায় না। অপেরার রিহার্সাল পাঁচমাথা মোড়ে হয়? দুর্দান্ত ব্যাপারে মন্ত্রগুপ্তি দরকার হয়, ধ্যানের ঘরে ‘ডোন্ট ডিসটার্ব’ সাইনবোর্ড টাঙাতে হয়। বহু ফুসুরফুসুর ও গাঢ় গুজুরগুজুরের পরে, নিজের কর্মকাণ্ডে বউ-মেয়েকে ইনক্লুড করে, শেয়ার বেচে, কিনে, ফের ছেড়ে, রিজাইনের চুক্কি দিয়ে, পুরো জিনিসটা ফাঁকেতালে অন্যকে গছিয়ে, অনেক ভাঁজ ডজ সন্ধি অভিসন্ধির তেল পুড়িয়ে, তবে যুগান্তকারী অবদান মানবসভ্যতার পাতে গড়িয়ে দিতে হয়। সে সব না বুঝে যদি শুধু একটা কানা সত্‌-সত্‌ চু-কিতকিত খেলতে ব্যস্ত হোস, তবে খোলামকুচি ছুড়ে যা, কিন্তু কিস্যু করতে পারবিনি। আমি খুচরো ক্রো ধ কবেই জয় করেছি, শান্ত সমাহিত হয়ে সব সয়ে নিচ্ছি, কিন্তু এক বার রেগে গেলে গোটা রাজ্যের সাতাশ লাখ কাক লেলিয়ে দেব, ঠোকরের চোটে অনুসন্ধিত্‌সু ঘিলু ছেতরে থাকবে! 

লেখাটির সঙ্গে বাস্তব চরিত্র বা ঘটনার মিল থাকলে তা নিতান্ত অনিচ্ছাকৃত, কাকতালীয়

More - Obscene Shuvaprasanna Mamta's pet 'painter' made derogatory remarks against women Journalists

Tuesday, October 14, 2014

সারদা তদন্তে জালিয়াত তৃণমূলী 'চিত্রকর' শুভাপ্রসন্নর মিথ্যে তথ্য!

শুভাপ্রসন্ন কখন ছিলেন, কখন নেই, ঘোর ধন্দে তদন্তকারীরা

নিজস্ব সংবাদদাতা (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

কলকাতা, ১৫ অক্টোবর, ২০১৪



11
যখন তিনি ছিলেন না, তখনও ছিলেন তিনি। যখন তিনি গেলেন, তখনও রয়েই গেলেন।
প্রায় ধাঁধাঁর মতো শোনালেও তৃণমূল-ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন আর তাঁর সংস্থা দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেড নিয়ে তদন্তে নেমে এমনই বলছেন তদন্তকারীরা।
সারদা-কর্তা সুদীপ্ত সেনকে এই দেবকৃপাই বিক্রি করেছিলেন শুভাপ্রসন্ন। এই সংস্থার অধীনেই ছিল আলোর মুখ না-দেখা ‘এখন সময়’ চ্যানেল। সিবিআই অফিসারেরা জানাচ্ছেন, ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে তৈরি হয়েছিল দেবকৃপা। তখন শুভাপ্রসন্ন তার সঙ্গে খাতায়কলমে জড়িত ছিলেন না। অথচ কোম্পানি রেজিস্ট্রেশনের সময় তাঁর বাড়ির ঠিকানাই ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ, যখন তিনি ছিলেন না, তখনও তিনি ছিলেন। পরে অবশ্য তিনি সংস্থাটি কিনে নেন।
আবার ২০১২ সালে দেবকৃপার সব শেয়ার বেচে দেওয়ার পরে শুভাবাবু এবং তাঁর মেয়ে জোনাকির ডিরেক্টর পদ ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানি নিবন্ধীকরণ (আরওসি) দফতরের নথি অনুযায়ী, এখনও ডিরেক্টর হিসেবে নাম রয়ে গিয়েছে শুভাপ্রসন্নদের। অর্থাৎ যখন তিনি গেলেন, তখনও তিনি রইলেন।
ধাঁধাই বটে!
এর আগে দু’দফায় শুভাপ্রসন্নকে জেরা করেছে ইডি। মঙ্গলবার প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই-ও। কিন্তু দেবকৃপা এবং ‘এখন সময়’ চ্যানেল কেনাবেচা নিয়ে ধোঁয়াশা কাটল না। তদন্তকারীদের বক্তব্য, দেবকৃপার যাত্রাপথ কোনও দিনই খুব স্বচ্ছ ছিল না বলেই মনে হয়। সংস্থাটি তৈরি হয় ২০০৬-এর ১৪ ফেব্রুয়ারি। তখন সংস্থাটির ডিরেক্টর ছিলেন মণীশ ও নন্দিতা জায়সবাল। তাঁদের বাড়ির ঠিকানা ২২, ওয়েস্টন রোড। কিন্তু রেজিস্ট্রেশনের সময় সংস্থাটির ঠিকানা দেওয়া হয়, বিএইচ-১৬৭, সল্টলেক। ওটাই শুভাপ্রসন্ন ভট্টাচার্যর বাড়ির নম্বর। তিনি সংস্থার কেউ না হওয়া সত্ত্বেও কেন তাঁর বাড়ির ঠিকানায় সংস্থাটি তৈরি হলো, তা স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। 
সিবিআই সূত্রের খবর, এর পরে ২০০৬ সালের ৮ এপ্রিল অরুণ পোদ্দার ও সঞ্জয়কুমার রাই ডিরেক্টর হিসেবে দেবকৃপায় ঢোকেন। এর ঠিক ২২ দিনের মাথায় অর্থাৎ ১ মে শুভাপ্রসন্নবাবু ও তাঁর স্ত্রী শিপ্রাদেবী সংস্থার অধিকাংশ শেয়ার কিনে নেন। ১০ মে মণীশ, নন্দিতা, অরুণ ও সঞ্জয়, চার জনেই ডিরেক্টর পদ ছেড়ে দেন।
তদন্তকারীরা জানিয়েছেন, দেবকৃপার অনুমোদিত মূলধন (অথরাইজড ক্যাপিটাল) ছিল সাড়ে ৫ কোটি টাকা। এর মধ্যে প্রায় সাড়ে ৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল দেবকৃপা। মণীশ ও নন্দিতার ১০ হাজার শেয়ার ছিল। অরুণ ও সঞ্জয়ের কোনও শেয়ার ছিল কি না, সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য মেলেনি। তবে জানা গিয়েছে, শেষমেশ ২০০৮ সালের জুলাই মাসে মণীশ-নন্দিতার শেয়ারও কিনে নেন শুভাপ্রসন্নবাবু ও শিপ্রাদেবী। এর পর ১২টি সংস্থাকে দেবকৃপার শেয়ার বিক্রি করা হয়। ইতিমধ্যে ২০১০ সালের ১০ জুন শিপ্রাদেবী ডিরেক্টর পদ ছেড়ে দেন। তাঁর জায়গায় ঢোকেন তাঁদের মেয়ে জোনাকি ভট্টাচার্য।
কী কাজ ছিল দেবকৃপার? কোনও সংস্থার রেজিস্ট্রেশন করার সময়েই উল্লেখ করতে হয়, ওই সংস্থা কী কী কাজ করবে। দেবকৃপা তৈরির সময় ওই সংস্থা যা যা কাজ করবে বলে নথিভুক্ত হয়েছিল, তাতে কিন্তু চ্যানেল চালানোর কথা নেই বলেই সিবিআই তদন্তকারীদের বক্তব্য। শুভাপ্রসন্নবাবু সংস্থাটি কেনার পরে তাতে কিছুটা পরিবর্তন করলেও চ্যানেল চালানোর কথা লেখা হয়নি বলে তদন্তকারীরা জানান। এ নিয়ে শুভাপ্রসন্নকে প্রশ্ন করা হলে তাঁর দাবি, “অভিযোগ ঠিক নয়। সব ঠিকঠাক আছে।”
তদন্তকারীরা জানাচ্ছেন, ২০১২ সালের জুলাই মাসে সুদীপ্ত সেন ‘এখন সময়’ চ্যানেল সমেত দেবকৃপা কিনে নেন। সংস্থার অফিসের ঠিকানা পাল্টে হয় ডিএন ১৪, সল্টলেক সেক্টর ফাইভ, বিষ্ণু টাওয়ার (১০ তলা)। সুদীপ্তর সঙ্গে সংস্থাটির ডিরেক্টর হন দেবযানী মুখোপাধ্যায়। ওই সময় সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল শুভাপ্রসন্নবাবু ও তাঁর মেয়ে জোনাকির। কিন্তু কোম্পানি নিবন্ধীকরণ (আরওসি) দফতরের নথিতে এখনও নাম রয়ে গিয়েছে দু’জনেরই। কেন এ রকম হলো? শুভাপ্রসন্নবাবুর বক্তব্য, “আমি সব নিয়ম মেনে ইস্তফা দিয়েছি। আরওসি-তেও আবেদন জানিয়েছি। তা ও আমার নাম কেন আছে, সেটা ওঁরা (সুদীপ্ত-দেবযানী) জানেন।”
কিন্তু সুদীপ্ত দেবকৃপা সম্পর্কে অন্য যা তথ্য দিয়েছেন তদন্তকারীদের, তার সঙ্গে শুভাপ্রসন্নর দাবির প্রভূত ফারাক। কী রকম? গত ১৯ ফেব্রুয়ারি শ্যামল সেন কমিশনে দেওয়া বয়ানে সুদীপ্ত বলেছেন, ওই চ্যানেলটি সারদা ১৫ কোটি টাকায় কেনে। সিবিআইয়ের কাছেও তিনি একই দাবি করেছেন। রাজ্য সরকারের ‘সিট’ সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে, তাতে বলা হয়েছে, সুদীপ্ত ১৪ কোটি টাকা দিয়ে চ্যানেলটি কেনে। কিন্তু শুভাপ্রসন্ন নিজে ইডি এবং সিবিআই-কে অন্য কথা বলছেন। তদন্তকারীদের কাছে তিনি দাবি করেছেন, চ্যানেল বিক্রি করে সুদীপ্তর কাছ থেকে তিনি সাড়ে ৬ কোটি টাকা পেয়েছিলেন। তার ৬ কোটি টাকাই তিনি তাঁর অংশীদার বা শেয়ারহোল্ডারদের দিয়েছেন।
অথচ অংশীদারদের একাংশ দাবি করছেন, তাঁরা টাকা পাননি। কারও দাবি, দেবকৃপা যে বিক্রি করা হয়েছে, সেটাই তাঁরা জানেন না। ইডি-র একটি সূত্রের ধারণা, অংশীদারদের কাউকে সুদীপ্ত সেন নিজে সাড়ে তিন কোটি টাকা দিয়েছেন। এই চারটি সম্ভাবনার মধ্যে কোনটি ঠিক বা অংশত ঠিক, তা স্পষ্ট করে বলার সময় আসেনি বলে তদন্তকারীদের মত।
তবে সুদীপ্তর বয়ানে চ্যানেল বিক্রির টাকা কী ভাবে দেওয়া হয়েছিল, তার হদিস কিছুটা মিলেছে। সিবিআই সূত্রের খবর, ঢাকুরিয়ার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে টাকা দেওয়া হয়েছিল বলে জেরায় জানান সারদা-কর্তা। তদন্তকারীরা ২০১২ সালে জুলাই মাসের পর থেকে ওই ব্যাঙ্কে সারদার অ্যাকাউন্টের লেনদেনের নথি খতিয়ে দেখেছেন। সিবিআইয়ের দাবি, ওই অ্যাকাউন্ট থেকে যে ১৫ কোটি টাকা খরচ করা হয়েছিল, তার প্রমাণ রয়েছে। এবং যাঁদের নামে ওই টাকা দেওয়া হয়েছে, সেই নামগুলি খতিয়ে দেখে তদন্তকারীরা বুঝতে পেরেছেন, দেবকৃপা কেনা বাবদই ওই টাকা খরচ করা হয়েছে। কারা ওই টাকা পেয়েছেন, তা এখনই বলতে চাননি তদন্তকারীরা। যেমন বলতে চাননি, দেবকৃপা বিক্রি সংক্রান্ত ঠিক কী কী নথি জমা দিয়েছেন শুভাপ্রসন্ন।
আপাতত দেবকৃপা নিয়ে এক রাশ প্রশ্নের সামনে দাঁড়িয়ে তদন্তকারীরা। যেমন, একটি চালু না হওয়া চ্যানেল কিনতে কেন এত টাকা ঢেলেছিলেন সুদীপ্ত, সেটা স্পষ্ট নয়। আরও বিচিত্র বিষয় হলো, চালু না-হওয়া চ্যানেলে মোটা বেতনে চাকরি করেছেন এক তৃণমূল নেত্রী ও এক দাপুটে ছাত্র নেতা। কী কাজের জন্য এত টাকা বেতন দেওয়া হল, তা-ও স্পষ্ট হয়নি।
সব মিলিয়ে সারদা তদন্তে দেবকৃপা যে বড় জট, সেটা মানছেন তদন্তকারীরা। সারদা মামলার আবেদনকারীদের একটি অংশও ইডি এবং সিবিআইয়ের কাছে দেবকৃপা নিয়ে আলাদা অভিযোগ করতে চলেছেন। অন্যতম আবেদনকারী অমিতাভ মজুমদার বলেন, “এই সংস্থাটি অত্যন্ত গোলমেলে। সারদা কেলেঙ্কারির তদন্তে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারদার বহু সম্পত্তি বাজেয়াপ্ত হলেও এই চ্যানেলটির কোটি টাকার সম্পত্তি কিন্তু এখনও বাজেয়াপ্ত করা হয়নি।” 
এ দিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কলেজ স্ট্রিট শাখায় ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের (নিতু) একটি লকার খোলে সিবিআই। অগস্ট মাসে ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত কর্তা পল্টু দাসের বাড়িতে লকারের চাবি পাওয়া যায়। এ দিন পল্টু দাসের স্ত্রীর উপস্থিতিতে লকারটি খোলা হয়। তা থেকে নগদ টাকা ও সোনার গয়না পাওয়া গিয়েছে।


আরও পড়ুন -  

জালিয়াত তৃণমূলী 'চিত্রকর' শুভাপ্রসন্ন, সৌরভ গাঙ্গুলী কে অপদস্থ করতে নোংরা রাজনীতি করেছিল

জালিয়াত তৃণমূলী 'চিত্রকর' শুভাপ্রসন্ন, সৌরভ গাঙ্গুলী কে অপদস্থ করতে নোংরা রাজনীতি করেছিল

ইডির মতোই শুভাপ্রসন্নর জবাবে সন্তুষ্ট নয় সিবিআইও


সুদীপ্ত সেনকে ‘এখন সময়’ চ্যানেলটি বিক্রি করে এখন সিবিআই ও ইডির জেরার মুখে তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। মঙ্গলবার শুভাপ্রসন্নকে সাড়ে ৪ ঘণ্টা জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জেরা শেষে, সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় তৃণমূল ঘনিষ্ঠ এই শিল্পী দাবি করেন, তাঁর জবাবে সিবিআই খুশি।
যদিও, সিবিআই সূত্রে খবর, ইডির মতো তারাও শুভাপ্রসন্নর জবাবে সন্তুষ্ট নয়। গোয়েন্দা সূত্রে খবর,  বেশ কয়েকটি প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন শুভাপ্রসন্ন। এমনকী, কিছু তথ্য তিনি সঠিক দেননি বলেও সন্দেহ সিবিআইয়ের।
সূত্রের খবর, ইডির মতোই সিবিআই-ও জেরার জন্য ফের ডেকে পাঠাতে পারে শুভাপ্রসন্নকে। এ দিকে, ইডিকে দেওয়া শুভাপ্রসন্নর বয়ানেও একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে সূত্রের খবর।
‘এখন সময়’ চ্যানেলের মূল ধারক সংস্থা দেবকৃপা ব্যাপার লিমিটেডের ১৪ জন শেয়ার হোল্ডারের অন্যতম ছিলেন শুভাপ্রসন্ন ও তাঁর স্ত্রী শিপ্রা ভট্টাচার্য। যদিও, সংস্থার সবচেয়ে বেশি শেয়ার ছিল জনৈক সোমানি নামে এক ব্যক্তির কাছে।
কিন্তু, ইডি সূত্রে খবর,
শুভাপ্রসন্নর সঙ্গে সুদীপ্ত সেনের চুক্তিতে দেখা যাচ্ছে দ্বিতীয় পক্ষ হিসেবে নাম রয়েছে শুভাপ্রসন্ন, তাঁর স্ত্রী শিপ্রা ভট্টাচার্য এবং মেয়ে জোনাকি ভট্টাচার্যের। চুক্তিতে বলা হয়েছে, তৃতীয় পক্ষ অর্থাৎ সুদীপ্ত সেন দ্বিতীয় পক্ষকে সাড়ে ৩ কোটি টাকা দেবে। সংস্থাকে দেবে ৩ কোটি টাকা।
আর এখানেই ইডির প্রশ্ন, শুভাপ্রসন্নর হাতে যখন সিংহভাগ শেয়ার ছিল না, তখন তিনি কী করে সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি করলেন?
সূত্রের খবর,
ইডি আধিকারিকরা শুভাপ্রসন্নকে জিজ্ঞাসা করেন, সংস্থার বোর্ড অব ডিরেক্টরসের কোনও বৈঠক কি হয়েছিল? সেই বৈঠকে কি তাঁকে চ্যানেল বিক্রির লিখিত এক্তিয়ার দেওয়া হয়েছিল?
সূত্রের খবর, এই সংক্রান্ত কোনও নথি জমা দিতে পারেননি শুভাপ্রসন্ন। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, বোর্ড অব ডিরেক্টরসের কোনওদিন কোনও বৈঠকই হয়নি।
এছাড়াও, ইডির জেরার মুখে শুভাপ্রসন্ন দাবি করেছেন,  তিনি সুদীপ্তর থেকে প্রাপ্ত অর্থের ৩ কোটি টাকা বাকি শেয়ার হোল্ডারদের দিয়েছিলেন। কিন্তু, সূত্রের খবর, জেরায় অন্য শেয়ার হোল্ডাররা জানিয়েছেন, তাঁরা যা টাকা পেয়েছেন, তা সুদীপ্ত সেনের কাছ থেকে। ফলে, ইডির প্রশ্ন, তাহলে ওই ৩ কোটি টাকা কোথায় গেল? তাহলে কি শুভাপ্রসন্ন মিথ্যা কথা বলছেন?
তবে, শুভাপ্রসন্নর বক্তব্য ঘিরে অসঙ্গতির এখানেই শেষ নয়। দেখা যাচ্ছে তাঁর আর্ট অ্যাকাডেমিতে যাঁরা অনুদান দিয়েছেন, তাঁদের তালিকায় একটি নাম মোছা রয়েছে। এই নামটি কার? জোরাল হয়েছে সন্দেহ। সদুত্তর দিতে পারছেন না শুভাপ্রসন্ন নিজেও।
তদন্তকারীদের একাংশের ধারণা, এই নামটি সুদীপ্ত সেনের হতে পারে। এই সব প্রশ্নের উত্তরই খুঁজছেন তাঁরা। আর এর ফলেই নানা মহলে প্রশ্ন, তাহলে কি শুধু রাজনীতিবিদই নন, বিদ্বজ্জনেদের একাংশের সাদা পোশাকেও সারদার কাদা লেগেছে?

জালিয়াত তৃণমূলী 'চিত্রকর' শুভাপ্রসন্ন, সৌরভ গাঙ্গুলী কে অপদস্থ করতে নোংরা রাজনীতি করেছিল কিন্তু নিজেই তৃণমূল শাসনের সুযোগ নিয়ে জলাজমি ভরাট করে 'আর্টস একর' বনিয়েছে! তৃণমূল শাসনের ফায়দা নিয়ে বিভিন্ন শিল্পপতিদের ব্ল্যাকমেল করে বহু টাকা হাতিয়েছে! সুদীপ্ত সেন কে বিশাল টাকায় টি ভি চ্যানেল বিক্রী তার অন্যতম কুকীর্তি! 


***************************

The apolitical protest by residents against Sourav Ganguly’s proposed school in Salt Lake’s CA block took a Trinamul versus CPM turn on Tuesday with some urban mati and a famous manush in the turf tussle.
Around 50 Trinamul leaders and NGO workers descended on the block around 7am and cried their lungs out into the microphone for over four hours to protest the former Team India skipper’s project — the decibel demon disrupting classes in two schools.
Halfway through the protest, painter — and Mamata Banerjee ally — Shuvaprasanna turned up and urged Sourav to watch his step.
“Sourav is Bengal’s pride but he is walking into the CPM’s trap by trying to set up a school in a residential area. He has got the plot cheap because of his close ties with urban development minister Asok Bhattacharya,” said the resident of Salt Lake’s BH 167.
“The Trinamul is maligning Sourav only to further its selfish cause,” shot back the minister. As for the residents’ protest, he said: “I can’t figure out why they are against such a noble cause.”
Sanjay Chatterjee, a relative of Sourav involved in the project, said late on Tuesday: “As of now, the project is on.”
The CA Block Residents’ Association, opposing the project because Sourav’s proposed school will come up between two others, adding to the chaos and congestion, had made it clear that it would not allow politicians to hijack their spontaneous movement.
But that did not deter a clutch of local Trinamul leaders and workers — none of them a resident of the block — from showing up at the protest venue, opposite CA 222, the plot earmarked for the school.
Some leaders like Trinamul town committee president Sabyasachi Dutta claimed they had come not as party functionaries but as members of an NGO, Humanity. The tenor of their speeches, however, bore the stamp of a Trinamul poll campaign.
“We have five councillors against the Left Front’s 18. The ratio will be reversed in the next poll,” asserted a protester, vowing to go to any length to ensure that Sourav abandons his dream project.
Sunil Chowdhury, the secretary of the residents’ association, said: “Some residents might have gone there but our organisation had nothing to do with the protest.”
Haryana Vidyamandir, 25 metres from the protest site, had a tough time holding its classes, because of the blaring loudspeakers. “Had we known about the meeting, we could have shifted the classes to rooms at the far end of the compound,” said principal Nandini Sen. Sumit Sengupta, the secretary of CA School, around 45 metres away, said: “Such protests should not be held near schools.”

****************************

Sourav seeks relief from EC ambassador role



Kolkata: After the controversy raised by the Trinamool Congress that his political affiliation was with the CPM and hence he could not be a brand ambassador of the Election Commission, former India captain Sourav Ganguly has cried off. "Sourav has written to the Election Commission seeking relief from the promo, and the commission giving respect to his emotions and sentiment, has decided not to carry the advertisement," DG (Information, Education and Communication) of the West Bengal Election Commission Akshay Routh told reporters here on Tuesday.
"As there is a complaint by a major political party that he has political affiliation and cannot be an ambassador of the EC which resulted in a controversy, Sourav has expressed unhappiness and has requested the commission not to use him as brand ambassador," Routh said.
The controversy arose when Urban Development Minister Ashok Bhattacharya of the CPM claimed Ganguly would campaign for him in the elections. The Trinqamool Congress also complained that Ganguly had previously worked as brand ambassadors for several government departments including the West Bengal Industrial Development Corporation.
Sourav seeks relief from EC ambassador role

A controversy was raised by Trinamool that Sourav Ganguly's political affiliation was with CPM.

Routh said that the Election Commission had been happy earlier that Ganguly had agreed to be its icon to interest people to vote in the state assembly elections. "Sourav is not only an icon of the Election Commission, but is a national icon."
Asked whether there was any difference of opinion between the Chief Electoral Office and the Election Commission on Ganguly's political affiliations, Routh said. "There is no difference of opinion. The state CEO and Election Commission are unanimous. We have found no proof of political involvement of Ganguly in the CD provided by the political party," He said, referring to the CD provided by the Trinamool Congress to the EC.
"We have decided to withdraw Sourav only to give respect to Sourav's emotions. We can use him for a different purpose," Routh said.
Ganguly fans, meanwhile, said that the decision was politically motivated and to defame him. "Sourav has contributed a lot to the promotion of cricket. This is indisputable. He also responded to an invitation by Railway Minister Mamata Banerjee to inaugurate a stadium in Behala recently," they said.
Asked about Ganguly's replacement, Routh said there was percussionist Bikram, who has been chosen as brand ambassador for the EC. The EC has also decided to use the services of India captain Mahendra Singh Dhoni and former president A P J Abdul Kalam who were used in EC advertisements during the recent Jharkhand and Bihar elections, he said.

Related:

সারদা তদন্তে জালিয়াত তৃণমূলী 'চিত্রকর' শুভাপ্রসন্নর মিথ্যে তথ্য!

Obscene Shuvaprasanna Mamta's pet 'painter' made derogatory remarks against women Journalists





Politicians polarize media in West Bengal
The media was viewing an assault on itself in the light of political allegiance rather than protection of its rights. And that is the real tragedy. AJITHA MENON reports on a Trinamul assault on a 24 Ghanta reporter and cameraman, and rues the partisan media responses it evoked.
Posted/Updated Friday, Oct 16 14:58:36, 2009


Cutting across party lines, politicians humiliate, insult and even assault journalists with aplomb in West Bengal. The latest has been the assault and threat on a women journalist and her cameraman by a central minister and Trinamul Congress workers on October 13th, outside the house of painter Shuvaprasanna, where Trinamul Congress leader Mamata Banerjee was holding a meeting. Shoma Das of  24 Ghanta news channel, had her bag and phone snatched, and her mouth gagged by party workers.

Central minister Mukul Roy was caught on record saying I will not allow a CPI(M) channel to work here. Is it Buddhadeb Bhattacharya's father's channel?. Aside from the indecent language, the statement made it clear that journalists would be allowed to work only if they worked for media organizations with political leanings that the Trinamul approves of !

However, even more shocking was the role played by intellectuals and other journalists present. Shuvaprasanna, an internationally known artist, made obscene comments about the woman journalist's parentage for allowing her to roam free at night, once again exposing how hollow all the talk about respecting women and women's rights in Bengal truly is. Trinamul workers also  assaulted the cameraman accompanying the woman journalist, and smashed his camera. One of the women workers of the party also threatened the journalist saying I will have you raped by our party boys if you don't behave.

But the worst was yet to come. Trinamul Congress leader and Railway Minister Mamata Banerjee called the police and filed a General Diary against the journalist, alleging attempt to murder. The journalist and her cameraman were taken to the police station and kept there for five hours for questioning, without even being allowed to visit the washroom. The journalist did file a counter General Diary alleging assault by Trinamul workers. The next day her home was raided by the police.

However, the really horrifying revelation was in the behaviour of the other journalists present on the spot. Most of them knew the woman journalist and her cameraman in question and both of them were carrying valid House Cards. However, in a stunning display of how the media is polarized on organizational as well as personal levels today, some reporters put out news stories on the alleged murder attempt on Mamata Banerjee without making any mention of the targeted assault on the journalist and her team. None of them bothered to adhere to media ethics where investigation and verification are considered cornerstones of credible reporting.

Be it Finance Minister Pranab Mukherjee twisting the ear of  a photo-journalist or Chief Minister Buddhadeb Bhattacharya insulting a senior journalist by calling him a rat or even the most recent and demeaning action by Trinamul Congress leader Mamata Banerjee, what is emerging clearly is that a polarized media is conducive to the political agenda of different political parties, when it suits them, to deny the journalists the Right to Information and Freedom of Expression ' in effect gag the free press. The simple fact is that when one media house or journalist is targeted, others either enjoy the show, or remain silent and even gleefully report the incident in a manner that carries no credibility.

The office-bearers of the Press Club, Kolkata and several senior editors were seen giving phone-ins and TV interviews condemning the action by the Trinamul Congress, however, all the ire was directed against the politicians without any sign of introspection. Wouldn't it have been more effective to send a clear message to journalist employees not to tolerate or support the violation of their and other journalists' rights to work, information and expression? 

Furthermore, only those media organizations which opposed the Trinamul Congress's policies were seen carrying the condemnations. Others, who support the party were of course sticking to the murder attempt story! The media was viewing an assault on itself in the light of political allegiance rather than protection of its rights. And that is the real tragedy.

Ironically, after all the condemnation that took place through the day on Oct 14th, following the incident, in the evening two more women journalists were thrown out of the Trinamul Congress Bhavan where a party meeting was being held. Pragya Saha and Komolika Sengupta  of Akash Channel, belonging to the same media group as 24 Ghanta, were humiliated for belonging to a particular channel, while about 50-odd reporters and photo- journalists looked on mutely. The matter even didn't get coverage in the so-called free press!

Don't stage a boycott or even a rally or a procession ' it will only bring forth political allegiances of media organizations to the forefront and in the end media is all about covering news, not boycotting it. But the organizations can at least empower the journalists with the right to support colleagues on ground zero, even if it is through verbally asserting the person's right to work, right to information and freedom of speech and expression. Reporters, cutting across media organizations and their political affiliations, admit to wanting to support colleagues in such situations but say they refrain for fear of losing their jobs!

Most of the field reporters say they expect to be assaulted, insulted or humiliated by parties fearing exposure or from those with vested interests. However, as the three women journalists recently insulted by the Trinamul Congress said, it's the betrayal by one's own fraternity which is truly unacceptable and heart-rendering.

Its amazing that when such incidents occur, we, the media, look to politicians to protect our rights ' making it a no-show from the very beginning considering the fact that politicians survive on the divide and rule policy.

Can we not at least unite on this one ground of right to work with freedom of expression, cutting across our organizations' political policy, and implement it ourselves by offering a media support network for this?   


Read More: 

Mamta wants to gag Media in Bengal