Showing posts with label law and Order. Show all posts
Showing posts with label law and Order. Show all posts

Saturday, November 1, 2014

Ruling Party Leaders of West Bengal

প্রবন্ধ ২ (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

এ আমার জগের মুলুক

২ নভেম্বর, ২০১৪, ০০:০০:০০




3
আরে, জনগণের কথায় পার্টি চলে না কি? জনগণ তো গাধা, না না, গাধা নয়, ভেড়ার পাল, মিডিয়ার ছপ্টির ঘায়ে এক বার এ দিক ঝুঁকছে, এক বার ও দিক। খবরকাগজগুলো হেডলাইন করল, তৃণমূল ভাল, সবাই বলবে হ্যঁা হ্যঁা ভাল। আবার শয়তানগুলো চ্যানেলে বলল তৃণমূল খারাপ, পাবলিক মুড়ি খেতে খেতে সিদ্ধান্ত নিল, সত্যিই খুব খারাপ। এদের আবার কেউ ভয় পায়? ভয় পাওয়ায়। ভোটের দিনকতক আগে থেকে র্যান্ডম চড় মারো লাথি ঝাড়ো বন্দুক নিয়ে টেররাইজ করে রাখো, যারা বিরোধী-মাইন্ডেড তাদের ভোট দিতেই দিয়ো না, মারতে মারতে বুথের দশ মাইল দূরে ফেলে এসো, আর এক্সট্রা ত্যান্ডাইম্যান্ডাই দেখলে, গুড়ুম। মিটে গেল। পার্টির সঙ্গে জনগণের সম্পর্ক হবে চাবুকের সঙ্গে পাছার সম্পর্ক। কথায় কথায় থ্রেট থাকবে, এক দিন চড়াও হব, ব্যস, কাগজে ডেডবডির কালার-ছবি বেরবে। তা না, সেই জনগণের কাছে কী ইমেজ হচ্ছে, এই ভয়ে আমায় ছ’বচ্ছর সাসপেন্ড করে দিল!
কী জগ-টা ছুড়েছিলাম সেই টিচারটার দিকে! ওঃ, অন্য দেশ হলে আমায় অলিম্পিকে নিয়ে যেত! ইভেন্টের নাম ‘জগিং’! তা ছাড়া, বোম না ছুড়ে জাস্ট জগ ছুড়েছি, সেই জন্যে আমার সংযমের বাহাদুরি দে! জগ খুলে জলও তো ছুড়তে পারতাম! তা হলে মেয়েটার কাপড় ভিজে যেত। কী ইজ্জত-লস হত! তা কিন্তু করিনি। মাথা আমার একদম সাফ। আরে, তাজা ছেলে আমি। আমার মধ্যে একটা তেজ সব সময় রাগী ভাতের হাঁড়ির মতো ফুটছে। এরাই তো পৃথিবীকে চেঞ্জ করে! চ্যালেঞ্জ দেখলে লাফিয়ে পড়ে, পাহাড় দেখলে লং জাম্প দেয়, সমুদ্র দেখলে তার মধ্যে চান করতে করতেই বাথরুম সেরে নেয়। এরা কিচ্ছুকে পরোয়া করে না। পাঙ্গা নিতে এলেই হাতের কাছে যা দেখে স্ট্রেট ছুড়ে মারে। পেপারওয়েট থাকলে ছুড়ব, জগ তো তা-ই সই, কিছু না পেলে একটা টিচারকেই তুলে আর একটা টিচারের দিকে ছুড়ে মারব। এরা ভীম ভাসমান মাইন। ছোটা ভীম নয় কিন্তু।
আগুন নিয়ে খেলা করা এই সব পাবলিকই পার্টিকে জেতায় আর ক্ষমতায় রাখে। সমস্ত পার্টির গুন্ডা থাকে। যে পার্টির গুন্ডা যত নিপুণ নিষ্ঠুর নিরক্ষর, সে পার্টির জোর তত বেশি। কত ন্যাকা লোক খবরকাগজে কী সব হাবিজাবি অ্যনালিসিস করে,  কোন দল কেন জিতল। আরে ভাই, কংগ্রেসের আগে ভাল ভাল গুন্ডা ছিল, তার চেয়ে সিপিএমের গুন্ডা বেটার হয়ে গেল, তো ওরা জিতে গেল। তার পর তৃণমূলের গুন্ডা আরও ভাল হল, আমরা জিতে গেলাম। এই তো ব্যাপার। এতে ভাবার কী আছে? অ্যাকচুয়ালি, ভাবাভাবি যত বেশি হবে, জীবনে তত বখেড়া। আরে, পুলিশকে পেটাবার সময়ও আমি আগুপাছু কিচ্ছু ভাবিনি। পড়াশোনা করিনি তো, তাই আমার মাথায় কোনও বাড়তি বস্তা নেই। ফাঁকা খুলিতে চড়াত্‌ চড়াত্‌ ইলেকট্রিক খেলছে। যারা আমার মতো হতে চায়, আমাকে পুজো করে, তাদের প্রতি আমার উপদেশ: বেশি ভেবে সময় নষ্ট কোরো না। কাজ করো। মানে, যার ওপর খার উঠবে, সটান মেরে দাও। থানায় ঢুকে আমি তাণ্ডব করেছি। আবার শত্রু-দলের একটা লোক, গলায় গামছা দিয়ে হাঁটে, তাকেও বেধড়ক্কা মেরেছি। ইশকুলে ঢুকে অর্ডার দিয়েছি, পরীক্ষা দিচ্ছে যে ফুলের মতো ছেলেমেয়েগুলো, তাদের টুকলি করতে দিন। তবে তো ওরা আমার মতো হয়ে উঠবে। শেষে কি পড়ায় মন দিয়ে আসল কাজগুলো নেগলেক্ট হবে? আসল কাজ কী? শের হওয়া। শের। গিধ্ধড় নয়। তুমি যেখান দিয়ে হাঁটবে, লোকে সেলাম ঠুকে রাস্তা ছেড়ে পাঁইপাঁই সরে যাবে, থরথরিয়ে কাঁপবে। সে অন্য দলের হোক, আর নিজের দলের। মারামারির সময় কোনও আমরা-ওরা ভেদাভেদ রেখো না। ছিঃ। ভেদ করতে নেই। নিজের দলের লোক ঝামেলি করলে, তাকেও জানে মেরে দেবে। আমার হাতেপায়ে আপনিই এ সব ডিপ থট এসে যায়, তাই তো আমি দামাল। ইংরিজিতে বলে the মাল!
জানি, এই সাহস দেখে বহুত লোকের চোখ টাটায়। হবেই, এটা তো বাঙালি জাতের ল্যান্ড। আর এই জাতটা ম্যাদামারা। সারা দিন শুধু ভয় খায় আর মেয়েছেলের মতো গান গায়। সেখানে এই রকম একটা দাপুটে সিংহম্ হাঁটছে দেখলে, তার পায়ের স্টেপে হুগলি ব্রিজ অবধি কেঁপে ওঠে, কিউবিক্লের ভেতর ক্যাবলাদের হাঁটু লড়বড় করে। আর আছে কয়েকটা শেয়াল পণ্ডিত, সারা দিন পিনপিন প্যানপ্যান করে আঁতেল বক্তিমে মারে, শালাদের কব্জিগুলো সরু আর চেহারা সিড়িঙ্গে, মদমাংস দেখলে পালায় আর বাড়ি থেকে টিপিনকারি খুলে ঢ্যঁাড়সের ঝোল খায়, আর হাত নেড়ে নেড়ে শক্ত বাংলা ওয়ার্ড বলে। এই গরমকালে মাফলার জড়ানো ব্যাটারাই যত আলফাল আইডিয়া ঢোকাচ্ছে পার্টির মগজে। আরে, একটা মারমুখো থাবা-রেডি মেম্বার থাকলে লোকে সেই দলকে অনেক বেশি শ্রদ্ধা করে রে! বিজেপি এখন সারা বাংলায় কন্ট্রোল নিতে চাইছে, আমি আছি জানলে ওরা কোথাও ঢোকার আগে দশ বার ভাববে। আমাকে সাসপেন্ড করে কার পিঠ-চাপড়ানি পাবি? বড়জোর বিরোধী দলগুলোর, যারা হাঁফ ছেড়ে বেঁচেছে, সচিন তেন্ডুলকরকে ড্রেসিং রুমে রেখে এই বোকা দলটা খেলতে নামছে বলে।
আবার ছ’বছর! রাম তবু চোদ্দো বছর বনবাসে ছিল, তার একটা ওয়েট আছে, ডবল ফিগার। ছ’বছরটা কোত্থেকে এল? আমি থোড়াই অদ্দিন বসে থাকব! অন্য পার্টি জয়েন, বা ফ্রিল্যান্সও করতে পারি। মোটা ফি নিয়ে এমন ভাঙচুর, বৈদিক যুগের রুইন! আবার কে বলতে পারে, আমার কাঁদোকাঁদো ক্ষমাচিঠি (ট্যাকটিক্স, বস) দেখে লিডাররা অ্যায়সা ফোঁপাল, ফের বহাল হয়ে গেলাম। সেই ঘোটালায় কেউ সাহস করে আসলি কোশ্চেনও বাগিয়ে ফেলতে পারে: আমাকে বাদ দিলে, পার্টি ছ’বচ্ছর টিকবে তো?

লেখাটির সঙ্গে বাস্তব চরিত্র বা ঘটনার মিল থাকলে তা নিতান্ত অনিচ্ছাকৃত, কাকতালীয়


**************

সম্পাদকীয় ২ (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

নেত্রী কাহাকে বলে

১ নভেম্বর, ২০১৪, ০০:০৫:০০


দেখিয়া যেমন মনে হয়, অনেক কিছুই আসলে তেমন নহে। যুগযুগান্তর ধরিয়া মানুষ এই সতর্কবাণী শুনিয়াছে এবং ভুলিয়াছে। অথচ বাহিরের চাকচিক্য অথবা আস্ফালনে বিভ্রান্ত না হইয়া মন দিয়া দেখিলে এবং বিচার করিলেই মলাট খুলিয়া সত্য প্রকাশ হয়। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁহার চালচলন দর্শন করিলে এবং কথাবার্তা শ্রবণ করিলে এই বিশ্বাস জন্মাইতে বাধ্য যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুল্য প্রবল নেতা নরেন্দ্র মোদীর ভারতেও খুব বেশি নাই। অধুনা নানাবিধ কারণে দীপ্তিরাশিতে কিঞ্চিৎ ছায়া ঘনাইতেছে বটে, তবু শাহরুখ-সম্ভাষণ হইতে কপিলমুনি-বন্দনা— কী দাপট! কিন্তু দাপট দেখাইলেই নেত্রী হওয়া যায় না। নেতা বা নেত্রীর কাজ কী, নেতৃ শব্দেই তাহার স্পষ্ট নির্দেশ আছে। শব্দটি ‘নী’ ধাতু হইতে নিষ্পন্ন। নী অর্থ নয়ন করা অর্থাৎ লইয়া যাওয়া। নেতৃ তিনিই, যিনি অন্যদের পথ দেখাইয়া লইয়া যান।
কাজটি বড় সহজ নহে। বহুজন যে পথে চলিতে চাহে, সচরাচর তাহা আলস্যের পথ, হঠকারিতার পথ, সস্তায় বাজিমাত করিবার পথ, আপন কর্তব্য পালন না করিয়া যাবতীয় অধিকার ভোগ করিবার পথ। যিনি যথার্থ নেতা, তাঁহার কাজ এই কুপথ হইতে মানুষকে নিরস্ত করা এবং তাহাদের পরিশ্রমের পথে, নীতির পথে, কর্তব্যপালনের পথে (আ)নয়ন করা। কাজটি কঠিন। প্রথমত, এ কাজ করিতে চাহিলে সর্বাগ্রে নিজেকে প্রস্তুত করিতে হয়। দ্বিতীয়ত, বহু মানুষকে এই পথে আনিবার জন্য ধৈর্য এবং শ্রমের প্রয়োজন হয়, অনেক সময়েই জনমনোরঞ্জনের বিপরীতে হাঁটিতে হয়, এমনকী বহু মানুষের— আপন অনুগামীদেরও— অসন্তোষ উৎপাদন করিতে হয়। নেতৃত্বের সরণি কুসুমাস্তীর্ণ নহে, মোহনদাস কর্মচন্দ গাঁধী বা নেলসন ম্যান্ডেলারা তাহা বিলক্ষণ জানিতেন। মানুষ কী চাহিতেছে, সেই অনুসারে আপন পথ স্থির করা নেতা বা নেত্রীর কাজ নহে, মানুষের কী চাওয়া উচিত, তাহা দেখাইয়া দেওয়াই তাঁহার কাজ।
নেতৃত্বের এই প্রাথমিক শর্ত পূরণে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। তিনি জনসাধারণকে পথ দেখান না, জনসাধারণ যে পথে চলিতে চাহেন তিনি সেই পথে চলেন। তাঁহার জনপ্রিয়তা অবিরত জনমনোরঞ্জনের ফসল। সিঙ্গুরের আন্দোলন হইতে শুরু করিয়া টলিউড-বলিউড-টেলিউড ভজনা, বিষাক্ত চোলাই মদে মৃতদের জন্য ক্ষতিপূরণ হইতে ‘বাসভাড়া বাড়ানো চলিবে না’, সর্বক্ষেত্রেই তিনি জনতার মন ভুলাইয়া জনসমর্থন সংগ্রহ করেন। বস্তুত, তাঁহার নীতি কী, ‘এজেন্ডা’ কী, কখনওই জানা যায় নাই, কারণ তাঁহার ওই সব বস্তুর কিছুমাত্র প্রয়োজন নাই, আমজনতা যাহা চাহে বলিয়া তিনি মনে করেন, উহাই তাঁহার নীতি, তাঁহার এজেন্ডা। জনপ্রিয়তার এই নিরন্তর সন্ধানেই মুখ্যমন্ত্রী ক্রমাগত রাজ্য সরকারের ছুটির তালিকা বাড়াইয়া চলিয়াছেন। ২০১১ হইতে ২০১৫, চার বছরে সরকারি ছুটির সংখ্যা বছরে ২৭ হইতে বাড়িয়া ৩২ হইতেছে, আগামী বছর দুর্গাপূজায় টানা এগারো দিন, কালীপূজা-দেওয়ালিতে টানা ছয় দিন সরকারি কাজ বন্ধ থাকিবে। ছুটিপ্রিয় বঙ্গবাসী তাঁহার উপর পরম প্রীত হইবেন। প্রীতি হইতে ভোট আসে, ভোট আসিলে রাজ্যপাট দীর্ঘায়িত হয়। আরও কিছু সময় হাতে পাইলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ক্যালেন্ডারের বাকি তারিখগুলিকেও লাল কালিতে রাঙাইয়া দিতে সক্ষম হইবেন। নেতৃত্বের রক্তিমা সম্পূর্ণ হইবে।


আরও - 

আপনি ক্ষমা না করলে আমার সর্বনাশ

নৈতিকতার দায়

After killing democracy in West Bengal Mamta led TMC now killing own partymen at Bhangor

ভাইফোঁটায় রক্তাক্ত ভাঙড়

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে হত ২, কাঠগড়ায় আরাবুলই

নিজস্ব প্রতিবেদন (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

২৬ অক্টোবর, ২০১৪





1-1

রমেশ ঘোষালের শোকাহত পরিজনেরা।

ফের ভাঙড়। ফের সেই আরাবুল ইসলাম!
কলেজ শিক্ষিকাকে জগ ছুড়ে মারা থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার উপরে হামলা একের পর এক ঘটনায় তৃণমূল নেতা আরাবুল ইসলামের নাম উঠে এলেও তাঁকে বরাবরই ছাড় দিয়ে এসেছেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব। সেই প্রশ্রয়ে লাগামছাড়া আরাবুল গোষ্ঠী শনিবার তাণ্ডব চালাল ভাঙড়ে। তৃণমূলেরই অন্য এক গোষ্ঠীর উপরে সেই হামলার জেরে পনেরো মিনিটের ব্যবধানে দু’জনের মৃত্যু হয়েছে। জমি কেনাবেচার দালালির বখরা নিয়ে গোলমাল আর এলাকা দখলে রাখার মরিয়া চেষ্টাই এই গোষ্ঠীদ্বন্দ্বের নেপথ্যে, জানাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতাদেরই একাংশ।
দলের ব্লক সভাপতি ওহিদুল ইসলামের অনুগামীদের সঙ্গে কিছু দিন ধরেই বিরোধ চলছিল আরাবুল অনুগামীদের। তার জেরে এ দিন সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়-২ ব্লকের বেঁওতা গ্রাম। দফায় দফায় গুলি চলে। ব্যাপক বোমাবাজি হয়। তখন ওহিদুল অনুগামী হিসেবে পরিচিত রমেশ ঘোষালের (৪২) বাড়িতে ভাইফোঁটার তোড়জোড় চলছিল। তারই মাঝে ঢুকে পড়ে তাঁর পেটে-বুকে চারটি গুলি করে এক দল যুবক। তারা আরাবুলের অনুগামী বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনাস্থলেই রমেশের মৃত্যু হয়। তাঁর বাড়ি, দু’টি মোটরবাইক ও কাপড়ের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এর কিছু ক্ষণের মধ্যেই রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাপন মণ্ডল (১৯) নামে আর এক তৃণমূল কর্মী। তিনি আরাবুল-অনুগামী হলেও নিজের গোষ্ঠীর লোকেদেরই ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর গায়ে লাগে বলে পুলিশের অনুমান। আরাবুলের অবশ্য দাবি, তিনি বা তাঁর কোনও অনুগামী এ দিনের ঘটনার সঙ্গে জড়িত নন।
কেন এ দিন হঠাৎ উত্তপ্ত হল বেঁওতা গ্রাম?
স্থানীয় গ্রামবাসী ও তৃণমূূল নেতাদের একাংশের বক্তব্য, গোলমালের সূত্রপাত কয়েক মাস আগেই। চারটি সংস্থা বেঁওতা-১ এবং বেঁওতা-২ পঞ্চায়েত এলাকায় প্রায় ৭০০ বিঘা জমি কিনবে বলে স্থির করে। তার মধ্যে ৪০০ বিঘা জমি কেনা হয়ে গিয়েছে। এই জমি কেনাবেচাকে কেন্দ্র করে শাসক দলের ছত্রছায়ায় সক্রিয় হয়েছে একটি চক্র। যারা দালালি আদায় করছে। তৃণমূল সূত্রে বলা হচ্ছে, মোট দালালির পরিমাণ দাঁড়াবে প্রায় ৮০ কোটি টাকা। কিন্তু সংশ্লিষ্ট দুই পঞ্চায়েতের তৃণমূল প্রধানরা যে হেতু ওহিদুল-ঘনিষ্ঠ, তাই দালালিতে ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুলের নিয়ন্ত্রণ থাকছিল না। সেই নিয়ন্ত্রণ কায়েম করতে তিনি নিজের দলেরই পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ব্যবস্থা করেন।
তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, অনাস্থায় হেরে মাসখানেক আগেই বেঁওতা-২ পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবিকে পদ থেকে সরতে হয়। তার পর আরাবুলের ‘কোপে’ পড়েন বেঁওতা-১ পঞ্চায়েতের প্রধান সত্যজিৎ মণ্ডল ওরফে পাঁচু। সরতে হয় তাঁকেও। তা সত্ত্বেও পদচ্যুত ওই প্রধানদের অনুগামীদের দাপটে জমি লেনদেনের দালালিতে ভাগ বসাতে পারছিলেন না আরাবুল। ফলে তিনি মরিয়া হয়ে ওঠেন বলে অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই আরাবুল এবং ওহিদুল গোষ্ঠীর মধ্যে মারধর, হুমকি, শাসানি, পাল্টা শাসানি ঘিরে গ্রামে উত্তেজনা ছিল। বৃহস্পতিবারই মারধর করে রমেশের মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতে পুলিশের একটি
টহলদার গাড়ি পাঠানো হয় গ্রামে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। এ দিন সকাল ৯টা নাগাদ লাঠি, রড, আগ্নেয়াস্ত্র নিয়ে রমেশের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা গুলি-বোমা ছুড়তে ছুড়তে ঢোকে। রমেশের স্ত্রী আশাদেবী বলেন, “আরাবুলের লোকজনের পা জড়িয়ে ধরেছিলাম। বলেছিলাম, টাকা লাগলে দেব। স্বামীকে মেরো না। ওরা শুনল না।”
রমেশকে খুন করার পরে দুষ্কৃতীরা পাশেই পাঁচুবাবুর বাড়িতে চড়াও হয়। বিপদ বুঝে ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালান পাঁচুবাবু। তাঁর কথায়, “দিন কয়েক আগেও আরাবুল বাহিনী রাস্তায় আমার উপরে চড়াও হয়েছিল। এ দিন রমেশের বাড়ি থেকে ওরা আমার বাড়িতে আসছিল। আমি ছেলেকে নিয়ে পালাতে থাকি। উল্টো দিক দিয়ে আরাবুলের আর একটি বাহিনী গুলি চালাতে চালাতে আসে। আমাকে লক্ষ করে গুলি চালায়। আমি ছেলেকে নিয়ে নয়ানজুলিতে ঝাঁপিয়ে পড়ি।

বাপন মণ্ডলের শোকাহত পরিবার।
ওই গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়ে বাপনের গায়ে লাগে।”
ঘটনাস্থলেই বাপনের মৃত্যু হয়। মৃতদেহটি তাঁর বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন আরাবুল-অনুগামীরা। চলে আসেন আরাবুলও। তার ফাঁকে পাঁচুবাবুরও বাড়িতে এবং মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। রমেশের দেহ উদ্ধার করার পরে বাপনের দেহ উদ্ধারে গিয়ে বাধা পায় পুলিশ। প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। পরে জেলা পুলিশের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়।  
এলাকা দখলকে কেন্দ্র করে ভাঙড়ে তৃণমূূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। গত চার বছরে বহু বার সংঘর্ষে জড়িয়েছে আরাবুল এবং দলের জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদের অনুগামীরা। দলের রাজ্য স্তরের নেতাদের সামনেও প্রকাশ্যে এসেছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব। বছরখানেক আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল যুবার এক সভায় হাতাহাতিতে জড়িয়েছিলেন আরাবুল এবং কাইজার। গত লোকসভা নির্বাচনের প্রচারের সময়েও যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থী সুগত বসুর সমর্থনে মন্ত্রী অরূপ বিশ্বাসের একটি সভায় দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়ায়। চলতি বছরের গোড়ায় ভাঙড়-১ ব্লকে তৃণমূল নেতা রজ্জাক সর্দার খুনের পিছনেও গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত মিলেছিল।

আগুনে পুড়ে ছাই রমেশ ঘোষালের বাড়ির আসবাবপত্র।
এত কিছু সত্ত্বেও আরাবুলের বিরুদ্ধে কখনওই কোনও ব্যবস্থা নেননি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এমনকী, রেজ্জাক মোল্লার উপরে হামলার পরে পরিবহণমন্ত্রী মদন মিত্র আরাবুলকে ‘তাজা নেতা ও দক্ষ সংগঠক’ বলে প্রশংসাও করেছিলেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশই বলছেন, রাজ্য নেতৃত্বের প্রশ্রয় পেয়েই ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছেন আরাবুল। যার পরিণতি আজকের ঘটনা।
আরাবুল অবশ্য গোটা ঘটনার জন্য পাঁচুবাবুকে দায়ী করেছেন। জমির দালালির কথা অস্বীকার করে তাঁর দাবি, “রমেশ আমার খুবই ঘনিষ্ঠ। পাঁচুর নেতৃত্বেই হামলা হয়েছে। আমি ঘটনার পরে গিয়েছি।”
যদিও দলীয় নেতাদের যে কোনও অপকর্মকে সাধারণ ভাবে ‘ছোট ঘটনা’ বলে উড়িয়ে দিতে অভ্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে আরাবুলের উপরে ক্ষুব্ধ বলে তৃণমূলের অন্দরের একটি সূত্রের দাবি। মুকুল রায়কে গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
আর দু’জন খুন হওয়ার পরেও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, “এটা যে হেতু দলের অভ্যন্তরীণ ব্যাপার, দলের জেলা নেতৃত্বকে দ্রুত রিপোর্ট পাঠাতে বলেছি।” ওই রিপোর্ট পেলে মুকুল রায়, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস এবং শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন তিনি। দলের কেউ দোষী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পার্থ।

পাঁচু মণ্ডলের পোড়া মোটরবাইক। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন জেলার পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠী।
তৃণমূল সূত্রের অবশ্য দাবি, পুলিশ-প্রশাসনকেও এ বার নিরপেক্ষ ভাবে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও এ দিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত দুই তৃণমূল কর্মীর পরিবার এবং গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, পুলিশের সামনেই হামলা হল। অথচ, পুলিশ ছিল দর্শক। বস্তুত, পুলিশের যে টহলদার গাড়ি ওই গ্রামে ছিল, সেখানে দুই কনস্টেবল এবং এক জন এএসআই ছিলেন। রমেশ খুনের পরে আরও কিছু পুলিশ আসে। কিন্তু তাঁদেরই বক্তব্য, শুধু লাঠি হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত না। তাই তাঁরা এগোতে সাহস করেননি। পরে অবশ্য আশপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে।
দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, “পুলিশের সামনেই গুলি চলার কথা আমারও কানে এসেছে। বিভাগীয় তদন্ত করা হবে।” এ দিনের ঘটনায় রাত পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ভাঙড়ের ঘটনার পরিপ্রেক্ষিতে আরও এক বার শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য বলেন, “যা চলছে তাকে আর যাই হোক প্রশাসন বলা যায় না। লুঠের রাজত্ব চলছে। তার ফলেই এই নৈরাজ্য এবং খুনোখুনি।” প্রবীণ কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ারও অভিযোগ, “পুলিশ ও প্রশাসনকে ঠুঁটো জগন্নাথ করে রেখে শাসক দলের বিভিন্ন গোষ্ঠী আর্থিক ফায়দা তোলার কাজ করছে। তার ফলেই এই পরিস্থিতি।” সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, “যত দিন যাবে ততই তৃণমূলের উপরে তৃণমূলের এই আক্রমণ বাড়বে। পুলিশকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হচ্ছে। আর পুলিশের কিছু বড় কর্তা শীর্ষ নেতৃত্বের সুনজরে থাকার জন্য নিচুতলার কর্মীদের অ্যাকশন নিতে বারণ করছেন। মুখ্যমন্ত্রী আবার এই অফিসারদের ধন্য ধন্য করছেন!”

********************

দাপট কি কমবে আরাবুলের, প্রশ্ন তৃণমূলেই

নিজস্ব সংবাদদাতা (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

কলকাতা, ২৬ অক্টোবর, ২০১৪






2
তাঁর কীর্তি অনেক!
আট বছর আগে দক্ষিণ ২৪ পরগনার লেদার কমপ্লেক্স থানার ওসি-কে মারধোর করেছিলেন। তবে খবরের শিরোনামে এসেছিলেন ২০১২ সালের ২৪ এপ্রিল ভাঙড় কলেজের এক শিক্ষিকাকে জগ ছুড়ে মেরে। সেখানেই থামেননি কীর্তিমান! ২০১৩-র ৬ জানুয়ারি কাঁটাতলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার উপর হামলা করেন তিনি। সে যাত্রা গ্রেফতার হয়েছিলেন। কিন্তু তাতে ভাঙড়ে তাঁর দাপট কমেনি। কিছু দিন আগেই ভাঙড়-২ নম্বর ব্লকের কাশীপুর থানায় গিয়ে হম্বিতম্বি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিন্তু কী পুলিশ, কী তাঁর দল কেউই ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের রাশ টানেনি। শনিবার ভাইফোঁটার দিনে ভাঙড়ের বেঁওতা গ্রামে দলেরই দুই কর্মীর খুনের ঘটনার পরে তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠেছে, এর পরেও কি আরাবুল বহাল তবিয়তে থাকবেন?
কালীঘাটে এ দিন দলের নেতা ও তাঁর ঘনিষ্ঠদের ভাইফোঁটা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পর্ব মিটতে নেত্রীর উপস্থিতিতেই নেতাদের কেউ কেউ ভাঙড়ের প্রসঙ্গ তোলেন। আর কত দিন আরাবুলের দাপট সহ্য করা হবে, তা নিয়েও প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রী অবশ্য বিস্তারিত আলোচনায় যাননি বলেই দলীয় সূত্রের খবর। (আরও....)


*********************

চন্দনের বাটি হাতে দাদার দেহ দেখল বোনেরা

শুভাশিস ঘটক (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

ভাঙড়, ২৬ অক্টোবর, ২০১৪


ধান-দুব্বো তোলা হয়ে গিয়েছিল সাত সকালেই। পছন্দ করে কেনা হয়েছিল পাজামা-পাঞ্জাবিও।কিন্তু দাদাকে ভাইফোঁটা’টা আর দেওয়া হল না দুই বোনের।নিয়তি মুখোপাধ্যায় আর মালতি চক্রবর্তীশনিবার সকালে গুলিতে ঝাঁঝরা ভাঙরের বেঁওতা গ্রামের রমেশ ঘোষালের দুই বোন। বাপের বাড়ি আসার পথেই খবরটা শুনেছিলেন--তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিতে শেষ হয়ে গিয়েছে তাঁদের দাদা। বাড়িতে ঢুকে তাঁরা দেখলেন রক্তের দাগ। আগুনে খাক হয়ে যাওয়া দাদার দোকান, মোটরবাইক। পুড়ে যাওয়া বাড়ি আর সাদা কাপড়ে মোড়া দাদার রক্তাক্ত দেহ।
নিয়তির বাড়ি জয়নগরের দক্ষিণ বারাসতে। মালতি কুলতলির জালাবেড়িয়ার বাসিন্দা। বাপেরবাড়ি যাবেন বলে ব্যাগপত্র গুছিয়ে শনিবার সাতসকালে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু শনিবার সেখানে আর তাঁদের বেশি ক্ষণ থাকা হয়নি। দাদা খুন হওয়ায় দিনভর কাটাতে হল লেদার কমপ্লেক্স থানায়। দিনের শেষে কথা বলার অবস্থায় ছিলেন না দুই বোনই। কোনও রকমে তাঁরা বলেন, “কত আনন্দ নিয়ে আসছিলাম। ভেবেছিলাম হই-হুল্লোড় হবে। এমন একটা দিনে রাজনীতির জন্য যে দাদাকে বলি হতে হবে ভাবতেও পারছি না।” (আরও.....)

**********************

কাছ থেকেই গুলি বাপনকে, ইঙ্গিত ময়না-তদন্তে

শুভাশিস ঘটক (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

কলকাতা, ৩১ অক্টোবর, ২০১৪


ভাঙড়ে ভাইফোঁটার দিন নিহত বাপন মণ্ডলের মৃত্যু কী ভাবে হয়েছিল—তা নিয়ে প্রাথমিক ধারণা বদলাচ্ছে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করেছিলেন, দূর থেকে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিঁধেছে বাপনের গায়ে। কিন্তু পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট অন্য ইঙ্গিত দিচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী, একেবারে গায়ের সঙ্গে (পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ) ওয়ানশটার ঠেকিয়ে গুলি করা হয় বাপনকে। গুলি চালানো হয়েছিল গলার নলি থেকে নীচের দিক তাক করে। দূর থেকে ছোড়া গুলি এসে বিঁধলে যেমন ক্ষত হওয়ার কথা, বাপনের শরীরে তেমন কিছু মেলেনি।
গত ২৫ অক্টোবর, ভাইফোঁটার দিন ভাঙড়ের বেঁওতা গ্রামে গুলিতে খুন হন তৃণমূল কর্মী রমেশ ঘোষাল ও বাপন মণ্ডল। রমেশকে খুনের ঘটনায় অভিযোগ ওঠে সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলামের দলবলের বিরুদ্ধে। আরাবুল আবার পাল্টা দাবি করেন, বেঁওতা ১ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সত্যজিৎ মণ্ডল ওরফে পাঁচু ও তাঁর দলবলের ছোড়া গুলিতে বাপনের মৃত্যু হয়েছিল। (আরও....)




***************
The Telegraph
Monday , October 27 , 2014 

7 of TMC arrested for Bhangar killings

Oct. 26: Seven Trinamul Congress workers, including a former gram panchayat pradhan opposed to local strongman Arabul Islam, were arrested early today in connection with the murder of two party activists from rival factions in Bhangar yesterday.
The names of Satyajit Mondal, a former chief of the Beonta-I gram panchayat, and his son Tapas figure in the FIR lodged by the mother of Bapon Mondal, an Arabul faction member who was among the two shot dead. The two were picked up from a relative’s home in Howrah.
In her FIR, Bapon’s mother Chaiti has named 11 people, of whom three more have been arrested.
The wife of Ramesh Ghosal, a Satyajit loyalist who died of bullet injuries, filed a counter-FIR in which no one was named. Police have arrested two persons believed to be members of Arabul’s group following investigations based on the complaint by Ramesh’s wife Asha. (More......)



          কাদের স্বার্থে বর্ধমান এস পি বিস্ফোরণের প্রমাণ নষ্ট করল এবং ভুল রিপোর্ট দিয়ে তদন্ত ভুলপথে চালিত করতে চাইলেন কাকে বাঁচাতে?
           

West Bengal Police - became partisan and inept under Mamta Administration!


সন্তোষপুর

আক্রান্ত পুলিশ, অভিযুক্ত শাসক দলের কাউন্সিলর

নিজস্ব সংবাদদাতা (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

২৯ অক্টোবর, ২০১৪,


3

সেই সার্জেন্ট সুকান্ত মুহুরি।

এ বার খাস কলকাতাতেই আক্রান্ত হল পুলিশ। এক দিনের ব্যবধানে কর্তব্য পালন করতে গিয়ে শহরে দু’বার আক্রমণের মুখে পড়তে হল তাদের। মঙ্গলবার দুপুরে যাদবপুরের সন্তোষপুরে এবং রবিবার রাতে লেক এলাকার গোবিন্দপুর কলোনিতে এই দু’টি ঘটনায় মোট চার জন পুলিশকর্মী জখম হন। সন্তোষপুরের ঘটনায় পুলিশের উপরে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, কর্তব্যরত এক সার্জেন্টের সঙ্গে বচসার জেরে তাঁর উপর চড়াও হন তিনি।
সন্তোষপুরের লেকপল্লিতে ঘটনার সূত্রপাত এক ট্যাক্সিচালককে ‘কেস’ দেওয়াকে কেন্দ্র করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর একটা নাগাদ এক ট্যাক্সিচালক সন্তোষপুরের রাস্তায় নো-পার্কিং জোনে ট্যাক্সি দাঁড় করালে কর্তব্যরত সার্জেন্ট মানবেন্দ্র বিশ্বাস তাঁকে ‘কেস’ দিতে যান। ট্যাক্সিচালক তখন ওই সার্জেন্টকে কোনও ‘কেস’ না দিয়ে ‘স্পট ফাইন’ করার অনুরোধ করেন। অনুরোধ মেনে তাঁকে জরিমানা করেন সার্জেন্ট।
পুলিশের একাংশের অভিযোগ, ওই সময়ে ঘটনাস্থলের কাছেই ছিলেন ১০৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস। ট্যাক্সিচালককে কেস দেওয়া নিয়ে মানবেন্দ্রবাবুর সঙ্গে বচসা বাধে তাঁর। মানবেন্দ্রবাবুর সঙ্গী আর এক সার্জেন্ট সুকান্ত মুহুরি সেই সময়ে মোবাইলে ওই বচসার ছবি তুলতে গেলে সঞ্জয়বাবু ও তাঁর সহযোগীরা মোবাইল কেড়ে নিয়ে তাঁর উপরে চড়াও হন বলে অভিযোগ। তখনই ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান সুকান্তবাবু। পুলিশ সূত্রে খবর, সুকান্তবাবুকে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বুকে এবং মাথায় চোট লেগেছে বলে চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে ওই দুই সার্জেন্টের কেউই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে সার্ভে পার্ক থানায় ওই কাউন্সিলর এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মানবেন্দ্রবাবু। তার ভিত্তিতে সরকারি কর্মীর কাজে বাধাদান, তাঁর উপরে হামলা চালানো, হুমকি দেওয়া এবং ভয় দেখানোর মামলা রুজু করেছে পুলিশ। রাতে লালবাজারের এক কর্তা বলেন, “ওই সার্জেন্টের অভিযোগের ভিত্তিতে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।” তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার কথা প্রথমে চেপে যাওয়া হয়েছিল। ঘটনার ছ’ঘণ্টারও বেশি সময় পরে এ নিয়ে এফআইআর দায়ের করা হয়।
তবে বিষয়টি নিয়ে অভিযুক্ত কাউন্সিলর সঞ্জয়বাবুর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল বেজে যায়। এসএমএসেরও জবাব মেলেনি।
অন্য দিকে, রবিবার রাতে কালীপ্রতিমা বিসর্জনের সময়ে বাজি ফাটানো নিয়ে দুই ক্লাবের সংঘর্ষ হয়। তা আটকাতে গিয়ে মার খায় পুলিশ। পুলিশের অভিযোগ, তাদের লক্ষ করে ইট, পাথর, বাজি ছোড়া হয়। এতে জখম হন তিন পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে লেক থানার গোবিন্দপুর লেনে।
পুলিশ সূত্রের খবর, ওই রাতে বিসর্জন সেরে এলাকায় ফিরছিলেন স্থানীয় একটি ক্লাবের সদস্যেরা। মাঝরাস্তায় যোধপুর পার্কের একটি ক্লাবের শোভাযাত্রার মুখোমুখি হন তাঁরা। পুলিশ জানায়, যোধপুর পার্কের ওই ক্লাবটির সদস্যেরা অন্য ক্লাবটির সদস্যদের লক্ষ করে বাজি ছোড়ে। এর জেরে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেক থানার চার পুলিশকর্মীর একটি দল। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে লক্ষ করেও ইট, পাথর, বাজি ছোড়া হয়। ঘটনায় তিন পুলিশকর্মী জখম হন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানায় পুলিশ।




পুলিশ নিগ্রহ: কেউ সাজা পায় কেউ পায় না

নিজস্ব সংবাদদাতা (সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

৩০ অক্টোবর, ২০১৪,

একই আইন এবং একই অভিযোগ। অথচ, দুই ক্ষেত্রে আইনের পৃথক ফল।
মঙ্গলবার সকালে সার্ভে পার্কে এক তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে আক্রান্ত হয়েছিলেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। সার্ভে পার্কের ঘটনায় রাতে পুলিশে অভিযোগ দায়ের হলেও বুধবার রাত পর্যন্ত অভিযুক্ত ওই কাউন্সিলরকে গ্রেফতার করেনি পুলিশ। আইনের ভিন্নতা দেখা গেল এই ঘটনার ১১ ঘণ্টা পরে। পুলিশ জানিয়েছে, একই দিনে রাত সাড়ে ১১টা নাগাদ দুই পুলিশকর্মীকে মারধর করেন এক ব্যক্তি। আর এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের নাম নিরঞ্জন চৌধুরী। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ে মত্ত অবস্থায় ছিলেন তিনি।
কিন্তু একই ধরনের ঘটনায় ভিন্ন আইন কেন? এই নিয়ে বুধবার যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ফৌজদারি আইনে সব সময়ে গ্রেফতার বাধ্যতামূলক নয়। ঘটনার পরিস্থিতি বিচার করে গ্রেফতার করা হয়। এই ক্ষেত্রে তদন্ত চলছে।”
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর একটা নাগাদ নিয়ম ভাঙার অভিযোগে এক ট্যাক্সিচালককে ‘কেস’ দিতে গিয়ে আক্রান্ত হন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট। সন্তোষপুর এলাকার লেকপল্লিতে ঘটনাটি ঘটে। পুলিশের উপরে আক্রমণের সময়ে ১০৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস নেতৃত্ব দেন বলেও অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় সার্জেন্ট সুকান্ত মুহুরি জখম হন। তাঁর বাইক ক্ষতিগ্রস্ত হয়। মানবেন্দ্র বিশ্বাস নামে আর এক সার্জেন্টের মোবাইল ফোনটি ভেঙে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। প্রথমে বিষয়টি নিয়ে পুলিশ মহলে কেউ কিছু বলতে না চাইলেও পরে রাতের দিকে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের নামে থানায় অভিযোগ দায়ের হয়। অথচ সেই ঘটনায় এখনও অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়নি।
কী ঘটেছে হরিদেবপুরে? পুলিশ জানায়, ওই রাতে নিরঞ্জনবাবু হরিদেবপুর থানার এক কনস্টেবলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে আসেন আরএফএসের কয়েক জন কর্তব্যরত পুলিশকর্মী। মত্ত অবস্থার নিরঞ্জনবাবুর সঙ্গে তাঁরাও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, এর পরেই মত্ত ওই ব্যক্তি আচমকা তাঁদের মারধর করতে শুরু করেন। ঘটনায় দুই পুলিশকর্মী অল্পবিস্তর জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই পুলিশকে মারধরের অভিযোগে নিরঞ্জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, দু’টি ঘটনাতেই কর্তব্যরত অবস্থায় পুলিশের উপরে হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৩ ধারায় মামলা রুজু হয়েছে। সঙ্গে রয়েছে হুমকি (৫০৬), ৫০ টাকা মূল্যের বেশি সম্পত্তি ধ্বংস (৪২৭) এবং সমবেত হামলার (৩৪) ধারাগুলি। পুলিশ জানিয়েছে, আইনের অন্য ধারাগুলি জামিনযোগ্য অপরাধ হলেও ৩৫৩ ধারাটি জামিন-অযোগ্য। এই ধারায় অভিযুক্তের দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা দু’টো সাজাই হতে পারে। অথচ অভিযোগ, অভিযুক্ত ওই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার তো দূর অস্ত্‌, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। দুই ক্ষেত্রে দু’রকমের ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। পুলিশের একাংশের বক্তব্য, এ ক্ষেত্রে অভিযুক্ত এক জন তৃণমূল কাউন্সিলর হওয়ার কারণেই এমন ঘটেছে। তাঁকে গ্রেফতার করতে হলে উপরমহল থেকে অনুমতির প্রয়োজন।



        

মমতার নিজের পুলিশে আস্থা নেই, পাশে চান দিল্লিকেই

নিজের পুলিশে আস্থা নেই, পাশে চান দিল্লিকেই 

(সৌজন্য - আনন্দবাজার পত্রিকা)

জগন্নাথ চট্টোপাধ্যায়

কলকাতা, ৩১ অক্টোবর, ২০১৪


1
স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপরে এখনও আস্থা রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে বাম জমানার অবসান ঘটিয়ে কুর্সিতে বসেছেন তিন বছর আগে। তার পরেও নিজের নিরাপত্তায় রাজ্য বা কলকাতা পুলিশের পরিবর্তে মমতার পছন্দ রেলরক্ষী বাহিনী (আরপিএফ)-র অফিসার-জওয়ানেরা, যাঁরা কিনা রেলমন্ত্রী থাকাকালীন যেমন তাঁর সুরক্ষার দায়িত্বে ছিলেন, তেমন মুখ্যমন্ত্রী হিসেবে শপথের দিন থেকেও তাঁকে ঘিরে রেখেছেন। এবং এখনও নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেই রেলরক্ষীদেরই ফের বহাল রাখতে চাইছেন মমতা।
নবান্নের খবর, মুখ্যমন্ত্রীর মূল নিরাপত্তার ভারপ্রাপ্ত আরপিএফের ন’জন অফিসার-জওয়ানের পশ্চিমবঙ্গে ডেপুটেশনের মেয়াদ ফুরোচ্ছে আগামী ডিসেম্বরে। কিন্তু মমতা চাইছেন, রেলরক্ষীরাই তাঁর নিরাপত্তা দেখুন। তাই মমতার ব্যক্তিগত সুরক্ষা-বলয়ের রেলরক্ষীদের কার্যকালের মেয়াদ বাড়াতে দিল্লিতে মোদী সরকারের কাছে আবেদন জানিয়েছে মমতারই হাতে থাকা রাজ্য স্বরাষ্ট্র দফতর। আরপিএফের ডিজি কৃষ্ণ চৌধুরী বৃহস্পতিবার হায়দরাবাদ থেকে টেলিফোনে বলেন, “রাজ্যের আবেদন হাতে এলে রেলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
যদিও আরপিএফ সূত্রের ইঙ্গিত, পশ্চিমবঙ্গ সরকার এমন আর্জি পেশ করলে তা নামঞ্জুরও হতে পারে। কারণ, দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সুরক্ষায় রেলরক্ষী নিয়োগ করা হয়নি। সচরাচর হয়ও না। কিন্তু মমতার ক্ষেত্রে হয়েছে, কারণ রেলমন্ত্রী হিসেবে মমতার নিরাপত্তায় যাঁরা ছিলেন, মুখ্যমন্ত্রী হয়েও তিনি তাঁদেরই বহাল রেখেছিলেন। আর তৃণমূলের সমর্থনপুষ্ট কেন্দ্রের তদানীন্তন ইউপিএ সরকার তাতে আপত্তি করেনি।
ঘটনা হল, বিরোধীরা তো বটেই, আদালত থেকে শুরু করে সাধারণ মানুষও গত তিন বছরে বিভিন্ন ঘটনায় রাজ্যের পুলিশকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অভিযোগ, মমতার পুলিশ শাসকদলের অঙ্গুলিহেলনে চলছে। চুরি-ছিনতাই হোক বা সিন্ডিকেটের গণ্ডগোল, নারী নির্যাতন হোক বা প্রকাশ্যে কটূক্তি বিভিন্ন কাণ্ডে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, শাসকদলের নেতা-মন্ত্রী-সাংসদের মুখে খুন-ধর্ষণের হুমকি শুনেও কার্যত নিধিরাম হয়ে থেকেছে পশ্চিমবঙ্গের পুলিশ। যার উপরে আস্থা হারিয়ে আদালত কিছু অপরাধের তদন্তভার তুলে দিয়েছে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। অতি সম্প্রতি ভাঙড়, খাগড়াগড়, পাড়ুই বা মাখড়ার ঘটনাবলি রাজ্য পুলিশের ভূমিকা সম্পর্কে সংশয় আরও প্রকট করে তুলেছে।
কিন্তু এত কিছুর পরেও নিজের পুলিশের সামান্য সমালোচনাও শোনা যায়নি মুখ্যমন্ত্রীর মুখে। উল্টে সমালোচকদের গায়ে কোনও না কোনও ‘তকমা’ লাগিয়ে তিনি পুলিশের পিঠ চাপড়ে দিয়েছেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাঁর পুলিশ যদি এতই দক্ষ হয়, তা হলে নিজের নিরাপত্তার জন্য কেন তাদের উপরে মুখ্যমন্ত্রী ভরসা রাখতে পারছেন না? রাজ্যপাট চালানোর তিন বছর বাদেও কেন তাঁর আরপিএফ-কেই লাগছে?
বস্তুত নরেন্দ্র মোদী ক্ষমতায় আসা ইস্তক কেন্দ্রের সঙ্গে মমতা সরকারের সম্পর্ক এতটাই ‘মধুর’ যে, মুখ্যমন্ত্রী এখনও দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেননি। রাজধানীতে প্রধানমন্ত্রীর ডাকা কোনও বৈঠকেও হাজির হননি। অন্য দিকে রাজ্যের ‘স্বাধীনতায়’ কেন্দ্রের ‘প্রশাসনিক হস্তক্ষেপ’ নিয়ে বারবার সরব হয়েছেন। এমনকী, খাগড়াগড়-কাণ্ডে এনআইএ-তদন্তকেও ‘ভয়ঙ্কর ইঙ্গিত’ হিসেবে অভিহিত করেছেন। নিজের নিরাপত্তায় সেই কেন্দ্রীয় সরকারেরই অধীনস্থ রেলরক্ষী বাহিনীর উপরে তাঁর এ হেন আস্থাও যথেষ্ট বিস্ময়ের উদ্রেক করেছে। রাজ্য প্রশাসনের কী অভিমত?
রাজ্যের স্বরাষ্ট্র-কর্তাদের একাংশ জানাচ্ছেন, মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরে গোড়ার দিকে আরপিএফের জনা তিরিশেক জওয়ান ও অফিসারকে তাঁর নিরাপত্তায় নিয়োগ করা হয়। তখন রেলমন্ত্রী তৃণমূলের দীনেশ ত্রিবেদী। মমতার সর্বক্ষণের নিরাপত্তা ছাড়াও কালীঘাটের বাড়ি প্রহরার ভারও রেলরক্ষীর উপরে ন্যস্ত হয়। মমতা পরে ৯ জনকে (এক জন অ্যাসিস্ট্যান্ট সিকিওরিটি কমিশনার, তিন জন হেড কনস্টেবল, পাঁচ জন কনস্টেবল) রেখে বাকিদের ছেড়ে দেন। “এই ন’জনের সঙ্গে গত তিন বছরে মুখ্যমন্ত্রীর ভাল রকম বোঝাপড়া গড়ে উঠেছে। তাই ডেপুটেশনের মেয়াদ ফুরোলেও ওঁদেরই তিনি রাখতে চাইছেন।” ব্যাখ্যা এক স্বরাষ্ট্র-আধিকারিকের।
নবান্ন-সূত্রের খবর: রাজ্যের নিরাপত্তা-অধিকর্তা বীরেন্দ্র গত ১৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে একটি নোট পেশ করেন। তাতে বলা হয়েছে, “ভিআইপি’র (অর্থাৎ মুখ্যমন্ত্রী) সঙ্গে আলোচনা হয়েছে। ওঁকে জানিয়েই ফের রেলরক্ষীদের বহাল রাখার আর্জি পাঠানো হল। সংশ্লিষ্ট রেলরক্ষীদেরও মত নেওয়া হয়েছে।” এক শীর্ষ স্বরাষ্ট্র-কর্তার কথায়, “নিরাপত্তা-অধিকর্তার প্রস্তাব অনুযায়ী রেল মন্ত্রকে আর্জি জানানো হয়েছে। তবে সেখানে ওঁদের ডেপুটেশনের মেয়াদবৃদ্ধির সময়সীমা চাওয়া হয়নি। তা মন্ত্রকের বিবেচনার উপরে ছাড়া হয়েছে।” আরপিএফের তথ্য বলছে, রেল থেকে রাজ্যে ডেপুটেশনে গেলে তিন বছর বাদে ফিরতে হয়। এটাই নিয়ম। ব্যতিক্রমী ক্ষেত্রে মেয়াদ দু’বছর বাড়তে পারে।
এখন প্রশ্ন, মমতা-রক্ষায় রেলরক্ষী বহাল রাখার প্রস্তাবটিকে নরেন্দ্র মোদী সরকার কি ‘ব্যতিক্রমী’ ধরবে? আরপিএফের এক কর্তার মতে, সাধারণত এমন ক্ষেত্রে মেয়াদবৃদ্ধির সম্ভাবনা কম। আর একটা ব্যাপারও আছে। রেলরক্ষী নেওয়া হলে তার খরচ সংশ্লিষ্ট রাজ্যের বহন করার কথা। অথচ গত তিন বছর ধরে মমতার সরকার সেই টাকা বাকি ফেলেছে বলে বাহিনীর অভিযোগ। প্রশাসন-সূত্রের বক্তব্য, ডেপুটেশনে আসা ন’জনের বেতন রাজ্যই দিচ্ছে। এর বাইরে কত বকেয়া,তাঁদের জানা নেই।

নিরাপত্তা বলয়ে মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে দেবাশিস রায়ের তোলা ছবি।
নবান্নের খবর: রাজ্যে ভিভিআইপি-সুরক্ষা বাবদ খরচের বহর গত তিন বছরে প্রায় তিন গুণ বেড়েছে। মুখ্যমন্ত্রী-সহ ভিভিআইপি’দের নিরাপত্তার ভার সিকিউরিটি ডিরেক্টরেটের, যার পোশাকি নাম স্পেশ্যাল সিকিওরিটি উইং (এসএসডব্লিউ)। এখানে শ’পাঁচেক অফিসার-কর্মী রয়েছেন। ২০১১-১২ সালে উইংয়ের পিছনে বার্ষিক খরচ ছিল পাঁচ কোটি টাকা। চলতি বাজেট বরাদ্দে বেড়ে হয়েছে প্রায় ১৬ কোটি। যার মধ্যে শুধু নিরাপত্তাকর্মীদের যাতায়াত বাবদই প্রায় ৫ কোটি। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে ‘গোয়েন্দা তথ্য’ সংগ্রহের জন্য তিন কোটি। হাতিয়ার-সরঞ্জাম খাতেও ফি বছর মোটা টাকা বরাদ্দ।
যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খাতে এমন ঢালাও ব্যয় বরাদ্দ, তাঁকে সুরক্ষা দিতে আরপিএফ লাগবে কেন, সেই প্রশ্নটা থাকছেই। যার সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রশাসনের তরফে মেলেনি। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি জিএমপি রেড্ডিকে ফোন করা হয়। ডিজি ফোন ধরেননি, এসএমএসেরও জবাব দেননি।


"Miscarriage pf Justice" by Mamta administration - Arrested a person who is already in Police custody, Court lambasted!


Saturday , November 1 , 2014











Court slams West Bengal police for abuse of power in investigation of Birbhum clashes



Sougata Mukhopadhyay,CNN.com
Oct 31, 2014 at 03:01pm IST Kolkata: Siuri court severely reprimanded West Bengal Police and directed top brass of district police to remove the officer in charge of Parui PS Kartick Mohan Ghosh and suspend Investigation Officer in the Parui political clash case Dhrubajyoti Dutta for dereliction of duty.

Siuri court severely reprimanded West Bengal Police and directed top brass of district police to remove the officer in charge of Parui PS Kartick Mohan Ghosh and suspend Investigation Officer in the Parui political clash case Dhrubajyoti Dutta for dereliction of duty.
The court referred the case to Calcutta High Court for further action, also directed the district police to set up a high-level inquiry committee headed by a DSP against the accused officers.
The Parui police produced an accused, Ali Jinnah, twice before the court and showed him as accused in two different cases and even prayed for his remand.
The accused, a TMC supporter, was first arrested on Tuesday on the basis of an FIR lodged at the Parui PS on the clash between TMC and BJP in Makra village on Monday. The court remanded the accused in police custody for five days along with 10 other accused who were also arrested
The same person was again produced in court by the police on Thursday and was shown as an accused in a suo motu case lodged by the police on the Makra clash and again prayed for his remand
A disgusted chief judicial magistrate of Birbhum, Indranil Chatterjee, summoned the OC to the court and asked him how can he ask for remand of an accused who his already in his remand.
The OC said to court that this was a "mistake" and asked for the court's pardon. The judge observed that a "mistake" is when you write two plus two as six, but if you write two plus two as Shakespeare, then that cannot be called a "mistake", it's an abuse of power.
The disciplinary action on the accused officers was given by the court on Friday after the follow up hearing in this case.


***************
১৫ কার্তিক ১৪২১ শনিবার ১ নভেম্বর ২০১৪ | কলকাতা, পশ্চিমবঙ্গ



বিচারের গর্ভপাত! পুলিশকে তোপ ক্ষুব্ধ বিচারকের

দয়াল সেনগুপ্ত


সিউড়ি, ১ নভেম্বর, ২০১৪, ০৩:৩৫:৪৭


3
সিউড়ি আদালত থেকে বেরোচ্ছেন পাড়ুই থানার ওসি কার্তিকমোহন ঘোষ।—নিজস্ব চিত্র।


বৃহস্পতিবার বলেছিলেন, ‘মিসইউজ অব পাওয়ার’ অর্থাৎ, ক্ষমতার অপব্যবহার। শুক্রবার আরও কঠোর ভাষায় বললেন, ‘মিসক্যারেজ অব জাস্টিস’ (বিচারের গর্ভপাত)!
বললেন, বীরভূমের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বা সিজেএম ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। শুনলেন, জেলা পুলিশের ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) সুমিত চট্টোপাধ্যায়। মাখড়া-কাণ্ডে ধৃত আলি জিন্নাকে নিয়ে পরপর দু’দিন জেলা পুলিশকে এ ভাবেই তুলোধোনা করলেন সিজেএম। পাড়ুই থানার ওসিকে সরিয়ে দেওয়া, তদন্তকারী অফিসারকে মাখড়ার তদন্ত থেকে সরিয়ে দেওয়া-সহ একাধিক সুপারিশও করলেন বিচারক। এমনকী, পুলিশের ‘ভুলে’র সত্যতা খতিয়ে দেখতে ডিএসপি পদমর্যাদার কোনও অফিসারকে দিয়ে তদন্ত করানোর নির্দেশও দিয়েছে আদালত। পাশাপাশি বিচারক জানিয়েছেন, বিষয়টি কলকাতা হাইকোর্টে ‘রেফার’ (গোচরে) করা হচ্ছে। নির্দেশ দিতে গিয়ে বিচারকের মন্তব্য, “যদি আদালত নরম মনোভাব দেখায়, তা হলে মানুষের কাছে ভুল বার্তা যাবে। যে কেউ ভাবতে পারেন, কোনও অন্যায় করে শুধু ‘ভুল হয়ে গিয়েছে’ বলে পার পাওয়া যায়। সেটা ঠিক হবে না। তাই বীরভূমের পুলিশের সুপারের কাছে সুপারিশগুলি করছি।”
এ দিনই গণধর্ষণের এক মামলায় একাধিক বার আদালতের নির্দেশ অমান্য করায় নদিয়ার নাকাশিপাড়ার ওসি রাজা সরকারকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় কৃষ্ণনগর আদালত। পরে অবশ্য জামিন পান।
মাখড়া-কাণ্ডে জড়িত অভিযোগে মঙ্গলবার রাতে জিন্নাকে গ্রেফতার করেছিল পাড়ুই থানার ওসি। বুধবার তাকে পুলিশি হেফাজতে রাখতে বলেন সিজেএম। বৃহস্পতিবার ফের জিন্নাকেই গ্রেফতার দেখিয়ে সিজেএমের এজলাসে তুলে হেফাজতের আবেদন জানায় পুলিশ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বিচারক। ওসি ও অ্যারেস্টিং অফিসারকে এজলাসে ডেকে তীব্র ভর্ৎসনা করেন। পুলিশের দাবি ছিল, ‘ভুল’ করে এই কাণ্ড ঘটেছে। ঘটনার লিখিত ব্যাখ্যা-সমেত শুক্রবার আদালতে পুলিশ সুপার, ওসি এবং তদন্তকারী অফিসারকে হাজির থাকার নির্দেশ দেন বিচারক।
এ দিন বেলা ১১টায় ডিএসপি সুমিতবাবু এজলাসে এসে পৌঁছন। দশ মিনিট পরেই চলে আসেন পাড়ুই থানার ওসি কার্তিকমোহন ঘোষ, জিন্নার অ্যারেস্টিং অফিসার ধ্রুবজ্যোতি দত্ত ও তদন্তকারী অফিসার গোপালচন্দ্র চন্দ্র। বেলা ১১টা ২০ মিনিটে ওঠে মামলা। সুমিতবাবু বিচারককে জানান, মায়ের পারলৌকিক কাজের জন্য এসপি ছুটিতে থাকায় তিনি এসেছেন।
বিচারক (ডিএসপি-র উদ্দেশে): আপনি ঘটনার কথা জানেন তো?
ডিএসপি: আদালতের আদেশনামা পেয়ে জানতে পেরেছি।
বিচারক: পুলিশ রিমান্ডের জন্য ফরোয়ার্ড আপনিই করেছিলেন তো?
ডিএসপি: হ্যাঁ।
বিচারক: আর আগেরটা? (জিন্নাকে হেফাজতে চেয়ে বুধবারের আবেদন)
ডিএসপি: ওটা আমি করিনি।
লিখিত ব্যাখ্যা এনেছেন কি না ওসি-র কাছে জেনে নেন বিচারক। কাঠগড়ায় ওঠেন অ্যারেস্টিং অফিসার ধ্রুবজ্যোতি দত্ত (যিনি বুধবার জিন্নাকে তার বাড়ি থেকেই ধরেছেন বলে দাবি করে বৃহস্পতিবার কোর্টে তুলেছেন)
বিচারক: আমাকে বলুন তো, পুলিশি হেফাজতে থাকা এক জন আসামিকে আপনি দৌড়োদৌড়ি করে ধরলেন কী ভাবে?
আইও: স্যার, মিস্টেক হয়েছে।
বিচারক: অন্য শব্দ বাছুন। আগেও আপনাকে বলেছি, এটা ভুল নয়। (ডিএসপি-র দিকে তাকিয়ে) ঘটনার ভিত্তিতে আপনারা কি কোনও বিভাগীয় পদক্ষেপ করেছেন?
ডিএসপি: স্যার, এসপি সাহেব জানিয়েছেন আদালতে কী হচ্ছে, ছুটি থেকে ফিরে সেই নির্দেশ দেখবেন। আদালত নির্দিষ্ট পদক্ষেপ করার নির্দেশ দিলে উনি ব্যবস্থা নেবেন।
বিচারক: (ওসি-কে) আপনি কী ব্যবস্থা নিয়েছেন?
ওসি: আইও এবং অ্যারেস্টিং অফিসারের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছি।
(এর পরেই বিচারক পুলিশের ভুলের ব্যাখ্যা চান)
বিচারক: নিজেদের হেফাজতে থাকা এক ব্যক্তিকে ফের বাড়ি থেকে গ্রেফতার করার কথা বলছিল পুলিশ। সেটার কী ব্যাখ্যা?
সরকারি আইনজীবী: আসলে ওই থানায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। পুলিশকর্মীরা খুব চাপে আছেন। সেই জন্য এমন ভুল হয়ে গিয়েছে।
বিচারক: এটা হয় নাকি! ধরুন, আপনি এখানে রয়েছেন। কেউ যদি বলে আপনাকে মুম্বইয়ে দেখা গিয়েছে, সেটা কি সম্ভব?
সরকারি আইনজীবী: (বিব্রত হয়ে) সত্যিই এর কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই।
এর পরেই জিন্নার জামিনের পক্ষে সওয়াল করেন অভিযুক্তের আইনজীবী মলয় মুখোপাধ্যায় (তৃণমূলের জেলা সহ-সভাপতি)। বিচারক চট্টোপাধ্যায় জিন্নাকে ফের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সব শেষে বিচারক পুলিশ সুপারের উদ্দেশে সুপারিশগুলি দেন। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ আদালতের সঙ্গে প্রতারণা করেছিল। তাই আদালত ঠিকই নির্দেশ দিয়েছে। আদালতের এই এক্তিয়ার রয়েছে।” আইনজীবী বিকাশ ভট্টাচার্যের মত, “আইনের শাসন বজায় রাখতে এই নির্দেশ সঙ্গত।”
এ দিন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে পাড়ুই-প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, “রাজ্যপালকে আমরা বলেছি, আপনার সরকার (যে হেতু আনুষ্ঠানিক ভাবে রাজ্য সরকারকে ‘আমার সরকার’ বলেই উল্লেখ করতে হয় রাজ্যপালকে) প্রায় প্রতি দিন আদালতে ভর্ৎসিত হচ্ছে। প্রশাসনের উপরে সাধারণ মানুষের আর আস্থা নেই। আদালতের কাছে তাঁদের    বিচার চাইতে যেতে হচ্ছে এবং আদালতকেও হস্তক্ষেপ করতে হচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।” রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে একই সুরে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেছেন, “পুলিশের অবস্থা তো আদালতের বক্তব্য থেকেই পরিষ্কার। আর যে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের পুলিশের উপরে আস্থা নেই, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন কী করে?”


হেফাজতে থাকা অভিযুক্তকে ফের গ্রেফতার দেখানোর জের, পাড়ুই থানার ওসিকে সরানোর অনুরোধ আদালতের, সাসপেন্ডের সুপারিশ আইও-কে


পুলিশের হেফাজতে থাকা অভিযুক্তকে ফের গ্রেফতার দেখানোর জের। পাড়ুই থানার ওসিকে সরিয়ে দিতে পুলিশ সুপারকে অনুরোধ সিউড়ি আদালতের। সাসপেন্ড করার সুপারিশ এক তদন্তকারী অফিসারকে। গতকালই পাড়ুই থানার ওসিকে তলব করে তিরস্কার করেন বিচারক।
শুনানির শুরুতেই এদিনও পাড়ুই থানা ওসি এবং তদন্তকারী অফিসারকে তীব্র ভর্ত্সনা করেন বিচারক। তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি খুব দুর্ভাগ্যজনক. শুধু অভিযুক্তর জন্য নয়, আদালতের জন্যও। এই পরিস্থিতি তৈরি হল পুলিশ অফিসারদের চূড়ান্ত অকর্মণ্যতার জন্য। এই ঘটনা তদন্তকারী অফিসারের চূড়ান্ত স্বৈরাচারী মনোভাবের পরিচয়। সে কাজে সমর্থন ছিল ওসির। এবং একজন ডিএসপি দ্বিতীয় দফার হেফাজত চাওয়ার আবেদন আদালতে পাঠিয়েছেন।
তদন্তকারী অফিসারেরও কড়া সমালোচনা করে বিচারক বলেন, শুধু মন্তব্য করে বা সতর্ক করে ছেড়ে দেওয়াটা সম্ভব নয়। যদি আদালত এক্ষেত্রে কড়া পদক্ষেপ না নেয়, তাহলে ভুল বার্তা যাবে। পরবর্তী সময়ে এধরনের কাজ করে সবাই ‘ভুল হয়ে গিয়েছে’ বলে পার পেয়ে যাবে।
এটা স্পষ্ট, তদন্তকারী অফিসার ধ্রুবজ্যোতি দত্ত আলি জিন্নাকে পাড়ুই থানার পুলিশ লকআপ থেকে বের করে ১৫২ নম্বর মামলার অভিযুক্ত হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পেশ করেছেন। অথচ আদালতের রেকর্ডে দেখানো হয়, আলি জিন্নাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী অফিসার মিথ্যা বিবৃতি দিয়েছেন এবং পুরো ঘটনাক্রমকে ভুলভাবে দেখিয়েছেন। আদালত এই মামলাটি হাইকোর্টের নজরে নিয়ে আসবে। আদালত তদন্তকারী অফিসারকে সরাসরি সাসপেন্ড করার সুপারিশ করছে।
পুলিশ সুপারকে অনুরোধ করছি, এই কথা ভেবে দেখতে, তার পুলিশ বাহিনীকে কোন অফিসাররা কাজ করছেন, এবং তাঁরা আদৌ কাজ করার যোগ্য কিনা।
এরপর পাড়ুই থানার ওসিকে তীব্র ভর্ত্সনা করে বিচারক মন্তব্য করেন, অফিসারের দেওয়া নথিতে অন্ধের মতো সই করেছেন ওসি। সেসময় ওসি ঘুমোচ্ছিলেন কিনা, আমরা বুঝতে পারছি না। আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। যখন তদন্তকারী অফিসার আলি জিন্নাকে লক আপ থেকে বের করছেন, তখনও ওসি বুঝতে পারলেন না কী হচ্ছে! আদালত সুপারিশ করছে, ওসির ভূমিকা খতিয়ে দেখতে পুলিশ সুপার বিভাগীয় তদন্ত করুন। ন্যূনতম ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে বিভাগীয় তদন্ত করানো হোক। আদালত পুলিশ সুপারকে অনুরোধ করছে, কার্তিকমোহন ঘোষকে যত দ্রুত সম্ভব ওসির পদ থেকে সরানোর জন্য।
সরকারি আইনজীবীও স্বীকার করে নিয়েছেন, পাড়ুই থানার লকআপে বন্দিদের অতিরিক্ত ভিড়ের জন্য এই ভুল। আদালতের নির্দেশে সরকারি আইনজীবীর সেই মন্তব্যেরও উল্লেখ রয়েছে।
ধৃত আলি জিন্নাকে আগের মামলা অর্থাৎ ১৫৫ নম্বর মামলার তদন্তকারী অফিসারের হাতেই ফেরত পাঠিয়েছে আদালত। ধৃতের ৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত বহাল রয়েছে। সেই তদন্তকারী অফিসারকেও আদালত এই ভুলের জন্য সতর্ক করেছে।



Nov 01 2014 : The Times of India (Kolkata)


Are Your Men Eligible For Job, SP Asked
In a stinging indictment of Birbhum police, a Suri court on Friday directed SP Aloke Rajuria to suspend investigating officer Dhrubajyoti Dutta, relieve Parui OC Kartik Mohan Ghosh of duty , and hold a departmental inquiry into why police claimed they had arrested a `suspect' in the Makhra violence a second time when he was already in police custody .Chief judicial magistrate Indranil Chatterjee also urged the SP to think about the “kind of officers“ serving in his department and whether they are eligible for the job. Magistrate Chatterjee said he would draw the attention of Calcutta high court to the matter.
“The OC, Parui, has blindly signed the papers given to him by his officers... It is not possible for the court to ascertain whether he was sleeping or not... There remains a shadow of doubt. To remove these doubts the court recommends that the police superintendent initiate an in-depth inquiry ,“ magistrate Chatterjee said.The probe has to be conducted by someone ranked not below deputy SP .
During the hearing, the magistrate asked the Parui OC if he had submitted the report according to the court's directions on Thursday . When Ghosh said he had, assistant public prosecutor Kuntal Chatterjee told the magistrate: “I have read the report. It says the name was added as a mistake.But it does not explain why it is written that the second arrest was made from home.“ At this the magistrate asked, “Well, Mr APP , now at 10.30 am you are in the court. If somebody suddenly says that you are in Mumbai, how can it be possible?“ Chatterjee got the cue and replied, “Then somebody is lying, sir.“
On Thursday , police had produced Makhra violence suspects Biswanath Bagdi and Ali Jinna in magistrate Chatterjee's court. They were accused in case No. 152, lodged by police on the Makhra incident.To his surprise, the magistrate found that Jinna had already been arrested in case No. 155, filed by the father of slain BJP supporter Tousif Sk, on Tuesday . He had been produced in magistrate Chatterjee's court on Wednesday and remanded in five-day police custody . The magistrate summoned the SP, OC and investigating officer to explain the goof-up. Rajuria couldn't appear in court because of a personal bereavement and sent deputy SP Samit Chatterjee in his stead.
During the hearing, IO Dutta kept mumbling “sorry“ when the court sought answers. When the court asked the DSP what action had been taken, he said all steps will be taken in accordance with the court order. In the report, the IO and OC admitted there was a “mistake“.
Dutta tried to clarify that his real intention was to mention Jinna as “shown arrest“.The magistrate cornered him by asking why was Jinna then shown as arrested from home?
As Dutta fumbled, the magistrate remarked, “The development is very unfortunate...not only for the accused but also for the court. And it happened solely due to callousness of police.“
Jinna's lawyer Malay Muk herjee was quick to seize on the goof-up, saying, “If the arrest is a mistake, he should be released from this case. He is an innocent college student and was arrested only because his father is active in politics.“
Meanwhile, six more suspects were arrested on Friday for the Makhra violence. Five of them are Trinamool Congress supporters and the sixth is a BJP man. This takes the number of arrests to 17. All six have been remanded in police custody till November 5.
Two more suspects were arrested on Friday for the attack on Parui cops in Chowmandalpur village, taking the number in custody to 10.